Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

অনলাইন গেমে হারার জের!

অনলাইন ডেস্ক পঠিত: 51 বার

প্রকাশিত: April 27, 2014 | 3:25 PM

 

অনলাইন গেমে কারও কাছে হেরে যাওয়ার পর কী করতে পারেন আপনি? হয়তো খুব মন খারাপ করতে পারেন, কিংবা বড়জোর অদৃশ্য সেই খেলোয়াড়কে একটু আধটু গালমন্দও করতে পারেন। তবে সম্প্রতি আমেরিকার নিউইয়র্কের লং আইল্যান্ড দ্বীপের এক গেমার অনলাইনে তার প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে যাওয়ার পর যে কাণ্ড করেছেন তা সত্যিই চমকে যাওয়ার মতো। নাম না জানা এই গেমার রাফায়েল নামের অপর এক গেমারের কাছে ‘কল অব ডিউটি’র একটি অনলাইন ভার্সনে হেরে যাওয়ার পর রীতিমতো সোয়াট টিম পাঠিয়ে দেয় তাদের বাড়িতে। রাফায়েলের আইপি অ্যাড্রেস ব্যবহার করে তার ঠিকানা বের করার পর হেরে যাওয়া এই গেমার পুলিশের বিশেষ দলের কাছে ফোন করে নিজেকে রাফায়েল হিসেবে পরিচয় দেন এবং জানান যে তিনি এই মাত্র তার মা’কে হত্যা করেছেন এবং শীঘ্রই আরও অনেক মানুষকে হত্যা করতে চলেছেন। বলা বাহুল্য, হেরে যাওয়া ওই গেমারের এই দুরভিসন্ধিমূলক ফোনের পূর্বাপর বুঝে উঠবার আগেই হেলিকপ্টারসহ নানা ধরনের অস্ত্রে সজ্জিত ৭০ সদস্যের একটি চৌকস সোয়াট দল রাফায়েলদের লং আইল্যান্ডের বাড়িটি ঘিরে ফেলে। এ সময় রাফায়েলের মা রান্নাঘরেই ছিলেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি বাড়িতে আগুন লেগেছে ভেবে বেরিয়ে আসেন। এদিকে সোয়াট টিমের পক্ষ থেকে বারবার মাইকে রাফায়েলকে বেরিয়ে আসার আহ্বান জানালেও রাফায়েল সে সময় কানে হেডফোন দিয়ে গান শুনছিলেন বলে সোয়াট সদস্যদের কোনো আহ্বানই কানে যাচ্ছিল না। এদিকে ঘটনার আকস্মিকতায় হতচকিত রাফায়েলের ভাই জোসেকে যখন সোয়াট সদস্যরা জানান যে এই বাড়ি থেকে কেউ একজন ফোন করে তার মা ও ভাইকে হত্যার কথা জানিয়েছে তখন জোসে কৌতুক করেই উত্তর দেন যে, ‘এই ফোনটিই যদি সত্যি হয় তাহলে ওখানে আমার মা আর এখানে আমি দাঁড়িয়ে আছি কী করে?’ উল্লে¬খ্য সোয়াট টিমের মতো সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একটি দলকে নিয়ে এ ধরনের কৌতুক আমেরিকায় এটিই প্রথম নয়। বিশেষ করে গেল বছরের এপ্রিল মাসেও এ ধরনের একটি মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে হেনস্থা হতে হয়েছিল জনপ্রিয় কমেডিয়ান রাসেল ব্র্যান্ডকে।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV