যুক্তরাষ্ট্র প্রবাসী সংগঠক সমাজসেবক নাজমুল হক হেলাল আর নেই
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য অভিবাসী বিশিষ্ঠ সংগঠক,সমাজসেবক নাজমুল হক হেলাল আর নেই। ২৭ এপ্রিল ২০১৪ রোববার দুপুরে তিনি মিশিগানের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।
কবি ও সাংবাদিক ফকির ইলিয়াস জানান, গেল কিছুদিন আগে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে স্থানান্তরিত হন।বেশ কয়েক সপ্তাহ তিনি নিবিঢ় পর্যবেক্ষণে ছিলেন। এরপরই তাঁর লিক্যুউমিয়া ধরা পড়ে। এর চিকিৎসা চলছিল। তা অসমাপ্ত রেখেই তিনি পাড়ি জমান পরপারে।
প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র অভিবাসী নাজমুল হক হেলাল দীর্ঘদিন ছিলেন নিউইয়র্কে। আজীবন সমাজতান্ত্রিক চেতনা ও সাম্যবাদের ঝাণ্ডাধারী হেলাল ছিলেন যুক্তরাষ্ট্র জাসদ রাজনীতি অন্যতম নীতিনির্ধারক। তাঁর নেতৃত্বে ‘কর্ণেল তাহের সংসদ,যুক্তরাষ্ট্র’ প্রতিষ্ঠা লাভ করেছিল। পরে যদিও তা বেশিদূর এগোতে পারেনি।
১৯৯২ সালে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি, যুক্তরাষ্ট্র শাখা’ গঠিত হলে নাজমুল হক হেলাল অন্যতম সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন।
১৯৯৩ সালে নিউইয়র্কের একটি সংবর্ধনা সভায় বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ”সিলেট বিভাগ গঠনের আদৌ কোনো যৌক্তিকতা নেই”- বলে মন্তব্য করলে, নাজমুল হক হেলাল-ই প্রথম দাঁড়িয়ে ঐ বক্তব্যের প্রতিবাদ করেন। এই সংবাদ ফলাও করে বাংলাদেশের দৈনিকগুলোতে পরদিনই ছাপা হয়। এর পথ ধরেই আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় সিলেট বিভাগ। তিনি জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা (নিউইয়র্ক), জালালালাদ এসোসিয়েশন অব মিশিগান এর সফল সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করেন। তাঁর অকাল মৃত্যুতে যুক্তরাষ্ট্রের বাংলাদেশী সমাজে গভীর শোক ও বেদনার ছায়া নেমে এসেছে।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








