Wednesday, 28 October 2026 |
শিরোনাম
এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
সব ক্যাটাগরি

বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইনক’র নির্বাচনে ফিরোজ-দুলাল পরিষদ’র বিজয় লাভ

অনলাইন ডেস্ক পঠিত: 138 বার

প্রকাশিত: April 28, 2014 | 8:43 AM

প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন ‘বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইনক’র দ্বি-বার্ষিক নির্বাচনে একটি পদ ব্যতিত বাকী সব পদে ফিরোজ-দুলাল পরিষদ বিজয় লাভ করেছে। গত ২৭ এপ্রিল রবিবার ব্রুকলীনের পিএস ২৩০ মিলনায়তনে ভোট গ্রহণ করা হয়। প্রধান নির্বাচন কমিশনার জহিরুল ইসলাম মোল্লা, কমিশন সদস্য মো: নজরুল হক ও সৈয়দ এম.কে জামানের সাবির্ক তত্বাবধানে ভোট গ্রহন চলে। তাদের সহযোগিতা করেন কমিশনের সহকারী মোহাম্মদ হাসান ও মোহাম্মদ হোসেনসহ দুই পক্ষের এজেন্টরা। ৮টি মেশনে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। এতে ২৫ টি পদের মধ্যে ২৪ টি পদে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেন।

উল্লেখ্য, মহিলা বিষয়ক সম্পাদিকা শিরিন আকতার এর বিপরীতে কোন প্রার্থী না থাকায় তিনি পূর্বেই বিনা প্রতিদ্বিন্দ্বিতা নির্বাচিত হন।

ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার নিবার্চিতদের নাম ঘোষণা করেন।  তখন উপস্থিত সকলে মুহুমুহু করতালির মাধ্যমে তাদের অভিনন্দন জানান।

Grater-Comilla-Elc-52oফিরোজ-দুলাল পরিষদের নির্বাচিত সদস্যরা হলেন: সভাপতি- আলহাজ্ব ফিরোজুল ইসলাম পাটোয়ারী, সিনিয়র সহসভাপতি-হাজী খবিরউদ্দিন ভূইয়া, সহসভাপতি- ফজলুল করিম (ইয়ার), মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক- মিয়া মোহাম্মদ দুলাল, কোষাধ্যক্ষ- জাহাঙ্গীর এ সরকার, সাংগঠনিক সম্পাদক- আমানত হোসেন আমান, প্রচার সম্পাদক- জাকির হোসেন, ত্রুীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- ইকবাল খান, সমাজ কল্যাণ সম্পাদক- আবুল খায়ের আকন্দ, কার্যকরী সদস্য- কাজী তোফায়েল ইসলাম, হাজী পেয়ার আহমেদ, ইসমাইল মিয়া, ইউনুস সরকার, হাতেম আলঅ মারোয়ান, নূরুল ইসলাম, জুনায়েদ আহমেদ, মো: এ জামান (মাসুম), বদিউল এ ভূইয়া, মো: এস রহমান (বকুল), আব্দুস সালাম, নাজমুল মামুন।
বাকির- কালাম পরিষদের একমাত্র নির্বাচিত সদস্য হলেন: সহ সাধারণ সম্পাদক- ওয়াসিম ভূইয়া।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ