এটা শুধু আমার নয় সকল বাংলাদেশীর গর্বের বিষয় -নীনা আহমেদ
এনা, নিউইয়র্ক : আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়ান- আমেরিকান এন্ড প্যাসিফিক আইল্যান্ডার্স বিষয়ক পরামর্শ কমিটির সদস্য হিসাবে নিয়োগ পেয়েছেন প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত নীনা আহমেদ। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত ২৪ এপ্রিল নীনা আহমেদের নাম প্রস্তাব করেন। এই কমিশনের সর্বমোট ১৪ জনকে নিয়োগ দেয়া হয়েছে। যার মধ্যে রয়েছেন বাংলাদেশী নীনা আহমেদ। প্রথম বাংলাদেশী হিসাবে নিয়োগ পাওয়া নীনা আহমেদ নিউজ এজেন্সি এনাকে তার অনুভূতি এবং শুভেচ্ছার জবাবে (নিউইয়র্ক সময় অনুযায়ী) ২৬ এপ্রিল দুপুরে বলেন, আপনাকে অনেক ধন্যবাদ। মানুষের জন্য আমরা কাজ করেই চলেছি। এটা সেই কাজেরই স্বীকৃতি। এই নিয়োগ শুধু আমার জন্য গর্বের বিষয় নয়, সকল মানুষের গর্বের বিষয়, সকল বাংলাদেশী এবং বাংলাদেশের গর্বের বিষয়। বাংলাদেশে এবং আমেরিকার সম্পর্ক এবং জিএসপি নিয়ে প্রশ্ন জবাবে নীনা আহমেদ বলেন, দেখুন আমি এখনো শপথ নিইনি। যেহেতু শপথ নিইনি, সেহেতু এই সব বিষয় নিয়ে আমি এখন কথা বলতে চাই না। আমি শপথ নেয়ার পর হোয়াইট হাউজের প্রেসের মাধ্যমে যা বলার বলবো। তাছাড়া আমরা যারা নিয়োগ পেয়েছি। তাদের একটি এথিক্স ট্রেনিং হবে। আমি সেই প্রিরিয়ডের মধ্যে আছি। তিনি আরো বলেন, আমাদের শপথ অনুষ্ঠান হবে আগামী ৬ মে হোয়াইট হাউজে সকল ৯টা থেকে দুপুর ১২টায়। এই অনুষ্ঠানে সবাই যোগদান করতে পারবেন। তবে সবাইকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এই অনুষ্ঠানে বিচারপতি আমরা যারা কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছি তাদের শপথ পাঠ করাবেন। এ ছাড়াও অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে।
ফিলাডেলফিয়ায় বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভূত নীনা আহমেদ ১৯৮০ সালে আমেরিকায় এসেছিলেন। আমেরিকায় এসে কয়েক বছর মিশিগানে বসবাস করেন। এরপর ১৯৯০ সালে ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া থেকে প্রাণ রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে গবেষণা কাজে লিপ্ত রয়েছেন। এ ছাড়াও তিনি ফিলাডেলফিয়ায় বসবাসরত এশিয়ান আমেরিকানদের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন। কাজের স্বীকৃতিস্বরূপ ২০০৯ সালে বাংলাদেশী বংশোদ্ভূত নীনা আহমেদকে এশিয়ান আমেরিকান বিষয়ক ২৫ সদস্যের কমিশনের চেয়ারম্যান নিয়োগ করেন ফিলাডেলফিয়ার মেয়র মাইকেল নাটার। অন্যদিকে মূলধারায় কাজের স্বীকৃতি স্বরূপ নীনা আহমেদকে উত্তর আমেরিকার সবচেয়ে জনপ্রিয় পত্রিকা ঠিকানা আয়োজিত এবিসি কনভেনশনে এওয়ার্ড প্রদান করা হয় ২০১২ সালে।
উল্লেখ্য, নীনা আহমেদ স্বামী নসরাত উল্যাহ এবং দুই কন্যাসহ ফিলাডেলফিয়ায় বসবাস করছেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!