দূর থেকে বন্ধ হবে ফেসবুক
নিজের কম্পিউটার বা মোবাইল ফোন ছাড়া সাইবার ক্যাফে, বারোয়ারি কম্পিউটার বা অন্য কোথাও ফেসবুকে ঢোকার (লগ-ইন) পর বেরিয়ে (লগ-আউট) না গেলে যে কেউ আপনার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারে। ফলে নিজের ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার আশঙ্কা থাকে। আবার এ অ্যাকাউন্ট ব্যবহার করে অন্য কেউ আপনার বন্ধুদের এমন বার্তা পাঠাতে পারে যা আপনাকে বিব্রত বা আপনার ক্ষতি করতে পারে। ঠিক এই পরিস্থিতি বিবেচনা করে গুগল, ফেসবুক, টুইটারের মতো সাইটগুলো ব্যবহারকারীদের নিরাপদ রাখতে কিছু ব্যবস্থা নিয়ে রেখেছে। এমন ব্যবস্থাও আছে, আপনি চাইলে দূর থেকেই লগ-আউট করা যাবে।
ডেস্কটপ সেটিংস: নিজের কম্পিউটার থেকে ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করুন। তারপর ওপরে ডান পাশে গিয়ে নিচের দিকে তির চিহ্নিত আইকনে ক্লিক করে মেনু থেকে সেটিংস অপশনটি নির্বাচন করুন। এখন বাঁদিকের সাইডবার থেকে সিকিউরিটি নির্বাচন করে ডানের Where You’re Logged in অপশনে ক্লিক করলে ফেসবুকের বর্তমান এবং অন্য সেশনগুলো দেখা যাবে। একই সঙ্গে ব্যবহারকারীর ফেসবুক প্রবেশের মাধ্যম এবং অবস্থান জানা যাবে। এবার End All Activity-এ ক্লিক করলে অন্য যেকোনো অবস্থানে লগ-ইন থাকা ফেসবুক অ্যাকাউন্ট লগ-আউট হয়ে যাবে।
মোবাইল অ্যাপ সেটিংস: অ্যান্ড্রয়েড মোবাইলের ফেসবুক অ্যাপটি চালু করুন। তিনটি আনুভূমিক ছোট রেখা দিয়ে চিহ্নিত করা সেটিংস আইকনটি চাপুন। সেখান থেকে অ্যাকাউন্ট সেটিংস চেপে পরের পেজে সিকিউরিটি বাছাই করুন। নিজের যেসব ফেসবুক সেশন সক্রিয় আছে, এখানে তার অপশন পাওয়া যাবে। ডান পাশে থাকা ক্রস চিহ্নিত আইকন চেপে বাদবাকি সেশনগুলো বাতিল করে দিতে হবে। —মঈন চৌধুরী/প্রথম আলো
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!