ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে বিশেষ ওয়াজ মাহফিল : কোরআন জ্ঞান-বিজ্ঞানের অফুরন্ত ভান্ডার
ইউএসএ নিউজ অনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে গত ২৬ এপ্রিল শনিবার বিশেষ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়ার পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কোরআন বিভিন্ন টিভি চ্যানেলের ইসলামী ভাষ্যকার ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা ড. কাফিল উদ্দীন সালেহী সরকার।
বিশেষ অতিথি ছিলেন ম্যানহাটান ৯৬ জামে মসজিদের খতিব মাওলানা শায়েখ সায়্যিদ আবদুল্লা আল ফাওয়াল, সিংগেরকাচ আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এ কে এম আবদুননুর, পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম ও মাওলানা মফিজুর রহমান।
বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা কাফিল উদ্দীন সালেহী সরকার বলেন, নবী (সা.) এর প্রেমই আল্লাহ প্রাপ্তির মূল উপায়। আল্লাহকে ভালোবাসার স্বাভাবিক পরিণতিই হলো রাসুল (সা.) কে ভালোবাসা।
তিনি বলেন, রাসুল (সা.) ছিলেন সকল দার্শনিকের বড় দার্শনিক, সকল বৈজ্ঞানিকের বড় বৈজ্ঞানিক, বিশ্বের শ্রেষ্ঠ আদর্শ। এর সকল কিছুই প্রতিফলিত হয়েছে তার জীবনে।
মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানান তিনি।
আল্লামা কাফিল উদ্দীন সালেহী সরকার বলেন, মহানবী (সা.)-এর নিকট মহান আল্লাহ প্রেরীত পবিত্র কোরআন বিস্ময়কর, বিশ্বজনীন, চিরন্তন এক মহাগ্রন্থ। আল-কোরআন সঠিক পথের দিশারী। বিজ্ঞানীদের জন্য একটি বিশাল বিজ্ঞান সংস্থা। যুগে যুগে কোরআন বিজ্ঞানকে হার মানিয়েছে। ইহকালীন ও পরকালীন সব কিছুরই দিক নির্দেশনা রয়েছে পবিত্র কোরআনে। এ মহা পবিত্র ধর্মগ্রন্থ সকল জ্ঞান-বিজ্ঞানের অফুরন্ত ভান্ডার। সকল জ্ঞানের নির্যাস। সকল প্রকার ভুল-ভ্রান্তির ঊর্ধ্বে চিরন্তন শাশ্বত সত্যের পয়গাম।
মাহফিলে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন আল্লামা কাফিল উদ্দীন সালেহী সরকার। দোওয়া-মোনাজাতে দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার উত্তরোত্তর উন্নতি, অব্যাহত শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে তবারুক বিতরণ করা হয়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!