যুক্তরাষ্ট্রে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে নিহত ৩০
যুক্তরাষ্ট্রে গত ২ দিনের প্রলয়ঙ্করী কয়েকটি ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কমপক্ষে ৩০ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। গতকাল মিসিসিপি অঙ্গরাজ্যের টিউপেলো শহরে ও অ্যালাবামায় রীতিমতো ধ্বংসযজ্ঞ চালিয়েছে একটি টর্নেডো। এতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। হাজার হাজার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। বড় বড় গাছ উপড়ে পড়ে সড়ক ও মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। ঝড়ের তীব্রতায় গাড়িগুলো খেলনার মতো উড়ে আছড়ে পড়ে। ৩৫ হাজার বাসিন্দার ওই শহরে এ পর্যন্ত ৭ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। শহরের অধিকাংশ অঞ্চলে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। একই অবস্থা যুক্তরাষ্ট্রের টর্নেডো আক্রান্ত বাকি অঙ্গরাজ্যগুলোতেও। টিউপেলো শহরের মেয়র বলেছেন, পরিস্থিতি অত্যন্ত গুরুতর। আমি সবাইকে বাড়ির ভেতরে থাকার ও আবহাওয়া সম্পর্কে সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি। ফলে, কর্মকর্তারা রাত ৮টায় টিউপেলো শহরে কারফিউ জারি করতে বাধ্য হন। অ্যালাবামায় নিহত হয়েছেন ৬ জন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এর আগের দিন অর্থাৎ রোববার আরাক্যানসাস ও অন্যান্য অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড়ে নিহত হয়েছেন কমপক্ষে ১৭ জন।মানবজমিন
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ








