বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল থেকে জার্গেনসনের পদত্যাগ নিয়ে তোলপাড়
মনিজা রহমান: গুঞ্জন-ফিসফাস অনেক দিন ধরেই চলছিল। এশিয়া কাপে আফগানিস্তান আর ওয়ার্ল্ড টি টোয়েন্টি আসরে বাংলাদেশের পরাজয়কে ভালোভাবে নিতে পারেনি কেউই। এজন্য আড়ে আড়ে কোচকে দোষারোপ করেছেন অনেকেই। আর তাতেই হঠাৎ করে জাতীয় ক্রিকেট দল থেকে পদত্যাগের ঘোষণা দিলেন শেন জার্গেনসন। এমন একটি ঘটনার জন্য প্রস্তুত ছিল না কেউ। চুক্তি অনুযায়ী ২০১৫ সালের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব ছিল অস্ট্রেলিয়ানের। তার আগেই হঠাৎ এই পদত্যাগ ঘটনায় তোলপাড় এখন চারদিকে।
বিশ্বকাপ শুরুর মাত্র এক বছর আগে নতুন কোচ আনা ঝক্কির ব্যাপার। তাই ক্রিকেটাররা মনে করছেন, বিসিবির উচিত হবে জার্গেনসনের পদত্যাগপত্র গ্রহণ না করা। তাঁকে থেকে যাবার জন্য বলা উচিত বোর্ডের- এমন মনোভাব জাতীয় দলের ক্রিকেটারদের। আর বোর্ড প্রধান কি চাইছেন ? তিনি বিষয়টা এখনই খোলাসা করতে চাননি। আগামী শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবার ক্রিকেট বোর্ডের পরিচালকদের সঙ্গে জার্গেনসনের বিষয়টি নিয়ে বসবেন সভাপতি। তবে ক্রিকেটারদের মনোভাব ছুঁয়ে গেছে বিসিবি প্রধানকেও। এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে বাংলাদেশ দলের ব্যর্থতা সত্ত্বেও কোচের ব্যাপারে তিনি ইঙ্গিত দিয়েছেন, ‘দলের পারফরমেন্স বিবেচনা করলে তাঁর ব্যাপারে এক রকম সিদ্ধান্ত নেয়া হতে পারে। কিন্তু মানুষ হিসেবে ও অন্যরকম। খেলোয়াড়রাও ওর সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এটা বিবেচনা করলে সিদ্ধান্তটা অন্যরকম হতে পারে।’
বোর্ডের নিষেধাজ্ঞা থাকায় জার্গেনসনের পদত্যাগ নিয়ে স্পষ্ট কিছু বলতে রাজী হননি ক্রিকেটাররা। তবু জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহীম না বলে পারেননি যে, ‘বোর্ড এখন পর্যন্ত কোচের পদত্যাগপত্র গ্রহণ করেনি। আমরা এখন বিসিবি সভাপতির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবো। আশা করবো উনি (কোচ) এই সিদ্ধান্ত থেকে ফিরে আসবেন। আমাদের দলের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ।’ এদিকে বিশ্বকাপের মাত্র ১০ মাস আগে পুরনো কোচের চলে যাওয়াকে স্বাগত জানাতে পারেননি দলের অন্যতম সিনিয়র খেলোয়াড় আবদুর রাজ্জাক, ‘আমার বিশ্বাস, বোর্ড এটা নিয়ে কোচের সঙ্গে কথা বলবে। বিশ্বকাপের আগে নতুন কোচ নিতে তিন-চার মাস চলে যাবে। এরপর নতুন কোচের সবকিছু বুঝে ব্যাপার আছে। এটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। ‘
জার্গেনসনের ব্যাপারে বোর্ডে দুইরকম মত আছে। এক পক্ষ ২০১৫ সালের বিশ্বকাপের আগ পর্যন্ত তাঁকে রেখে দেবার পক্ষে। অল্প সময়ে ভালো একজন কোচকে চ্যালেঞ্জিং মনে করছেন তারা। সামনে বিশ্বকাপের মতো বড় একটা পরীক্ষাকে সামনে রেখে কোন ধরনের ঝুঁকিতে যাবার পক্ষে নন এই মতের অনুসারীরা। ওদিকে আরেক পক্ষের মত, যে কোচ আবেগের বশবর্তী হয়ে হঠাৎ পদত্যাগ করে বসেন, তাঁর চলে যাওয়াই ভালো। তাছাড়া টিম ম্যানেজমেন্ট পরিবর্তনের পরিকল্পনা এমনিতেও ছিল। এই পক্ষ তাই চাইছেন, ভারত সিরিজের জন্য আপৎকালীন কাউকে দায়িত্ব দিয়ে লম্বা সময়ের জন্য একজন হাই প্রোফাইল কোচ নেয়া হোক।
এখন শনিবারের বৈঠকে দুই পক্ষের মধ্যে কোন দলের মতামত চূড়ান্ত সিদ্ধান্ত হয় সেটাই এখন দেখার।
হঠাৎ এই পদত্যাগের সিদ্ধান্তকে সবাই আবেগপ্রবণ মনে করলেও স্বয়ং জার্গেনসন সেটা মানতে নারাজ। মঙ্গলবার নিজ দেশ অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরে নিজের সিদ্ধান্তের পক্ষে কথা বললেন জাতীয় দলের সদ্য পদত্যাগী এই কোচ। তবে তিনি একই সঙ্গে বিসিবির সঙ্গে আলাপ-আলোচনার দরজাটা খোলাই রাখতে চাইছেন। বলেছেন, বোর্ডের সঙ্গে আলোচনা করেই তিনি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে আগামী মাসে অনুষ্ঠেয় ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলের দায়িত্বে থাকবেন জার্গেনসন, ‘আমি আগেই বলেছি, জুন পর্যন্ত আমি দায়িত্ব পালন করবো।
শ্রীলংকা বিপক্ষে সিরিজ, এশিয়া কাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের চরম ব্যর্থতায় তোপের মুখে জাতীয় ক্রিকেট দলের এই অস্ট্রেলীয় কোচ। বিশেষ করে কয়েকজন বোর্ড পরিচালকের মন্তব্যে তিনি বেশ ক্ষুব্ধ হন। অস্ট্রেলিয়ায় ছুটি কাটাতে গিয়ে সেখান থেকে কয়েকদিন আগে পদত্যাগ পত্র পাঠান ক্রিকেট অপারেশন্স প্রধান আকরাম খানের কাছে। যথাযথ সম্মান না পাওয়াকে তিনি কারণ হিসেবে উল্লেখ করেন। কোচের এই সিদ্ধান্তকে ‘আবেগপ্রবণ’ আখ্যা দিয়ে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেনি বিসিবি। [email protected]
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!