Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

স্কাইপে বিনা মূল্যে গ্রুপ ভিডিও কল

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: May 2, 2014 | 10:01 PM

.বিনা মূল্যে একসঙ্গে একাধিক জনের ভিডিও কল করার সুবিধা চালু করেছে ইন্টারনেটের মাধ্যমে ফোন করার জনপ্রিয় সফটওয়্যার স্কাইপ। এর আগে এ সুবিধা শুধু ‘প্রিমিয়াম’ গ্রাহকদের জন্য ছিল। উইন্ডোজ অপারেটিং সিস্টেমচালিত কম্পিউটারের পাশাপাশি ম্যাক ও এক্সবক্স ওয়ানেও বিনা মূল্যে এ সুবিধাটি ব্যবহার করা যাবে। এ বিষয়ে স্কাইপ ব্লগে প্রকাশিত এক লেখায় বলা হয়েছে, ব্যবহারকারীদের আরও সুবিধা দিতে অনেকেই যাতে একসঙ্গে স্কাইপ ব্যবহারের মাধ্যমে কথা বলতে পারেন সে জন্যই সবার জন্য এ সুবিধা উন্মুক্ত করা হলো।
স্কাইপের বিপণন বিভাগের কর্মকর্তা ফিলিপ স্ন্যালুন জানান, শুরু থেকেই সাধারণ ব্যবহারকারীদের সহজ ও উন্মুক্ত যোগাযোগের সুযোগ দিতে কাজ করে যাচ্ছে স্কাইপ। ইতিমধ্যে বিনা মূল্যে কথা বলা ও ভিডিও কল করার সুবিধা থাকায় ব্যবহারকারীদের পছন্দের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে স্কাইপ।
বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল শুরু থেকেই তাদের হ্যাংআউটে এ সুবিধা দিয়ে আসছিল। গুগল হ্যাংআউট তাই গ্রুপ ভিডিও কলের জন্য বেশ জনপ্রিয়তা পেয়েছে। এবার সে একই সুবিধা সবার জন্য চালু করল স্কাইপ। মাইক্রোসফটের মালিকানাধীন স্কাইপের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাজার গবেষকেরা। —স্কাইপ ব্লগ/প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV