Wednesday, 28 October 2026 |
শিরোনাম
এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
সব ক্যাটাগরি

মাইকেল জ্যাকসনের নতুন সিঙ্গেল ও অ্যালবাম

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: May 3, 2014 | 3:07 PM

সমপ্রতি মুক্তি পেয়েছে কিং অব পপ মাইকেল জ্যাকসনের নতুন একটি গান, যা রেকর্ড করা হয়েছিল ৩১ বছর আগে। এরই মধ্যে গানটি মাইকেল ভক্তদের মাঝে বেশ আগ্রহ ও কৌতূহল সৃষ্টি করেছে। ‘লাভ নেভার ফেল্ট সো গুড’ নামের এ গানটি  মাইকেলেরই লেখা। ১৯৮৩ সালে কানাডিয়ান গায়ক পল আঙ্কারের সঙ্গে মিলে গানটি রেকর্ড করেছিলেন মাইকেল। কিন্তু গানটি মুক্তি পায়নি কোন কারণে। অবশেষে সমপ্রতি আই হার্ট রেডিও মিউজিক অ্যাওয়াডর্সে গানটি শোনানো হয়। গানটি বর্তমানে আইটিউনস সহ প্রায় সব অনলাইন মিউজিক ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। জানা গেছে, ‘দিস ইজ ইট’ গানটির ওপর কাজ করার সময় এ গানটি নিয়েও কাজ করছিলেন মাইকেল। এদিকে চলতি মাসের ১৩ তারিখ মুক্তি পাবে জ্যাকসনের নতুন অ্যালবাম ‘এক্সকেইপ’। এটি হবে মৃত্যুর পর প্রকাশিত জ্যাকসনের দ্বিতীয় অ্যালবাম। এ অ্যালবামে থাকবে অপ্রকাশিত ৮টি গান, যেগুলো  ১৯৮৩ থেকে ১৯৯৯ সালের মধ্যে রেকর্ড করা হয়। এছাড়াও এখানে থাকবে ‘লাভ নেভার ফেল্ট সো গুড’ গানটির একটি বোনাস সংস্করণ, যেখানে জ্যাকসনের সঙ্গে কণ্ঠ মেলাবেন পপ তারকা জাস্টিন টিম্বারলেক। 
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫শে জুন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মাইকেল জ্যাকসন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ