আগামীর ১১-তম ফাণ্ড রেইজার ১৮ই মে
ইউএসএনিউজঅনলাইন.কম : স্বেচ্ছাসেবী সংস্থা আগামীর ১১-তম ফাণ্ড রেইজার অনুষ্ঠিত হতে যাচ্ছে মে মাসের ১৮ তারিখে। সান্ফ্রান্সিস্কো বে এরিয়ার ন্যুআর্ক শহরে চাঁদনী রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ লন্ডনের সুবিখ্যাত বাংলা ব্যান্ড “খিয়”-র দুই সংগীত শিল্পী সোহিনী আলম ও অলিভার উইক্স। বাংলাদেশী বংশোদ্ভূত সোহিনী আলম লোকগীতি, দেশাত্মবোধক, আধুনিক ইত্যাদিতে গান গাইলেও তার খ্যাতি নজরুল গীতিতে। স্টেজ, রেডিও, টেলিভিশনে করা তার প্রোগ্রাম প্রচারিত হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। অলিভার উইক্স কম্পোজিশন নিয়ে পড়াশুনা করেছেন সুবিখ্যাত সংগীত বিশেষজ্ঞ রবিন হলওয়ে-র তত্তাবধানে ক্যাম্ব্রিজের ক্লেয়ার কলেজে। রয়েল একাডেমী অব মিউজিক থেকে পিএইচ্ডি-ও শেষ করেছেন সম্প্রতি। জনপ্রিয় গায়িকা মৌসুমী ভৌমিক-এর দল পারাপার-এর অন্যতম প্রতিষ্ঠাতা অলিভার মুলতঃ কাজ করেন পিয়ানো ও লাইভ ইলেক্ট্রনিক্স-এ।
আগামী একটি ইউ-এস্ রেজিস্ট্রিকৃত নন-প্রফিট্ স্বেচ্ছাসেবী সংস্থা, যার মূল কার্যক্রম শহরের বস্তি এলাকা বা দারিদ্র-পীড়িত গ্রামাঞ্চলের বিভিন্ন স্কুলে প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান, দরিদ্র শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধি, স্কুলগুলোতে শিক্ষার উপকরণ ও সরঞ্জাম সরবরাহ ইত্যাদি। আগামী গত বছর যে প্রজেক্টগুলো সম্পন্ন করেছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিলঃ
- ১৩ টি স্কুলের ৪,০০০ শিশুর জন্য শিক্ষার ব্যবস্থা,
- “ব্রেকথ্রু সিলিকন ভ্যালী” নামের একটি স্থানীয় উদ্যোগ যার মাধ্যমে দুই প্রতিভাবান শিক্ষার্থীর কলেজে পড়ার সুযোগ করে দেয়া,
- গ্রামাঞ্চলের ২টি স্কুলে কম্পিউটার ল্যাব সহ ৪টি নতুন স্কুল প্রজেক্ট শুরু করা,
- ৪টি স্কুলের ৪৫০+ শিশুর জন্যে খান একাডেমীর ভিডিও টিউটোরিয়াল-এর ব্যবস্থা,
- এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর অর্থায়নে বাংলাদেশে খান একাডেমীর প্রোগ্রাম চালুর সার্বিক পরিকল্পনা ইত্যাদি।
২০১৪ সালে আগামীর নতুন প্রজেক্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেঃ
- ২ টি নতুন স্কুল আগামী কার্যক্রমের আওতায় আনা,
- ১৫টির বেশি স্কুলের ৫,০০০ শিশুর জন্যে খান একাডেমীর ভিডিও টিউটোরিয়াল-এর ব্যবস্থা,
- এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর অর্থায়নে বাংলাদেশে খান একাডেমীর প্রোগ্রাম সম্পূর্ণ বাস্তবায়ন,
- ৩ টি স্কুলের পাশ করা ছাত্রদের জন্য পরবর্তী শিক্ষার ব্যবস্থা ইত্যাদি।
এইসব প্রকল্প বাস্তবায়নের জন্য যে অর্থ দরকার, প্রবাসী বাংলাদেশী ও অন্যান্য দাতাদের উদার অনুদানের মাধ্যমে তা সংগ্রহ করার ব্যাপারে আগামী অত্যন্ত আশাবাদী। ১৮ই মের ফাণ্ড রেইজার সেলক্ষ্যেই একটা বড় পদক্ষেপ। এই অনুষ্ঠানের টিকেট সংগ্রহের জন্য দেখুন ওয়েব সাইট – www.agami.org অথবা যোগাযোগ করুন মুরশিদা চৌধুরী [email protected] বা আবু হাসানের সাথে [email protected]। আর আগামী সম্বন্ধে বিস্তারিত জানতে দেখুন ওয়েব সাইটঃ www.agami.org অথবা ফেসবুকঃ www.facebook.com/agami.org.
সার্বিক যোগাযোগঃ
ডঃ আবু মাহমুদুল হাসান– প্রেসিডেন্ট, আগামী – [email protected]
মুরশিদা আইরিন চৌধুরী – ডিরেক্টর ফাণ্ড রেইজিং, আগামী – [email protected]
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!