প্রভাবশালী ৩০ বছরের কম বয়সী প্রযুক্তি উদ্যোক্তা :শীর্ষে মার্ক জাকারবার্গ
প্রযুক্তি দুনিয়ায় ৩০ বছর বা এর কম বয়সী তরুণ প্রযুক্তি উদ্যোক্তাদের মধ্যে শীর্ষে আছেন সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ২৯ বছর বয়সী মার্ক জাকারবার্গ। এ তালিকার শীর্ষ দশে আরও আছেন অনলাইনে পণ্য বেচার সাইট ওয়াকার অ্যান্ড কোম্পানির ট্রাইস্টান ওয়াকার (২৯), সামাজিক যোগাযোগের সাইট আসানার সহপ্রতিষ্ঠাতা ডাস্টিন মস্কোভিস (২৯), অ্যাপ নির্মাতা কজেসের সহপ্রতিষ্ঠাতা জয়ি গ্রিন (২৯), গার্লস হু কোড উদ্যোগের সাবেক নির্বাহী পরিচালক ক্রিস্টিয়ান টিটোস (২৯), প্রশ্নোত্তরভিত্তিক প্রতিষ্ঠান কিউরার প্রতিষ্ঠাতা অ্যাডাম ডি অ্যাঙ্গোলো (২৯), অ্যাপভিত্তিক গাড়ির সেবাদাতা লিফটের সহপ্রতিষ্ঠাতা জন ঝিমার (২৯), ক্লাউডভিত্তিক প্রতিষ্ঠান বক্সের সহপ্রতিষ্ঠাতাঅ্যারন লিভিই (২৮), ছবি শেয়ার করার জনপ্রিয় অ্যাপ ইনস্টাগ্রামের সহপ্রতিষ্ঠাতা মাইক ক্রেইগার (২৮) ও আইপ্যাডভিত্তিক পয়েন্ট অব সেলসভিত্তিক সেবাপ্রতিষ্ঠান রিভেল সিস্টেমসের সহপ্রতিষ্ঠাতা লিসা ফ্যালজোন (২৮)।
আরও আছেন ছবি ভাগাভাগি করার জনপ্রিয় অ্যাপ ইনস্টাগ্রামের সহ-প্রতিষ্ঠাতা মাইক ক্রেইগার (২৮), অনলাইনে ফাইল রাখার সেবা ড্রপবক্সের সহ-প্রতিষ্ঠাতা আরাশ ফেরদৌসি (২৮), অ্যান্ড্রয়েডের গোপন গবেষণা বিভাগের প্রকৌশলী সারা হায়দার (২৭) প্রমুখ।
সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা ও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডার ‘থার্টি আন্ডার থার্টি: দ্য মোস্ট ইনফ্লুয়েনশিয়াল ইয়ং পিপল ইন আইটি’ শীর্ষক এই তালিকা প্রকাশ করে। এ তালিকার বিষয়ে বলা হয়, যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি আগামী দিনে মাতাবেন এ তরুণেরা।
—বিজনেস ইনসাইডার অবলম্বনে নুরুন্নবী চৌধুরী/প্রথম আলো
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!