Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

অ্যাপল ও স্যামসাং স্মার্টফোনে ত্রুটি

অনলাইন ডেস্ক পঠিত: 66 বার

প্রকাশিত: May 5, 2014 | 6:28 PM

 
আইফোন ৫ এবং গ্যালাক্সি এস৫ স্মার্টফোনের যান্ত্রিক ত্রুটি নিয়ে প্রায় একই সময়ে ব্যবহারকারীদের সতর্ক করে দিয়েছে বাজারের শীর্ষ দুই প্রযুক্তিপণ্য নির্মাতা অ্যাপল ও স্যামসাং। ক্রেতাদের সুবিধার্থে ফ্রি সার্ভিসিং আর রিপ্লেসমেন্ট সেবা দেয়ার ঘোষণা দিয়েছে উভয় প্রতিষ্ঠান।
বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, আইফোন ৫-এর স্লিপ/ওয়েক বাটনে যান্ত্রিক ত্রুটির সমাধান করতে এর মধ্যেই বিনামূল্যে সার্ভিসিং সেবা শুরু করেছে অ্যাপল। মার্কিন টেকজায়ান্ট প্রতিষ্ঠানটি জানিয়েছে, কেবল ২০১৩ সালের মে মাসের আগে তৈরি স্মার্টফোনগুলোতেই যান্ত্রিক ত্রুটি ছিল।
অ্যাপল যুক্তরাষ্ট্রে এই ফ্রি সার্ভিসিং সেবা দিচ্ছে ২৮ এপ্রিল থেকে। আর যুক্তরাষ্ট্রের বাইরের ক্রেতারা এই সেবা পাচ্ছেন ২ মে থেকে। ক্রেতাদের সুবিধার্থে নতুন একটি ওয়েবপেজও চালু করেছে অ্যাপল। নতুন ওয়েবপেজে আইফোন ৫-এর সিরিয়াল নং পোস্ট করে ক্রেতারা জেনে নিতে পারবেন শখের আইফোনটি ওই ত্রুটিপূর্ণ ব্যাচের অংশ কি-না। 
অন্যদিকে ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৫-এ ক্যামেরা জটিলতার খবর নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। একদম শুরুর দিকে তৈরি স্বল্পসংখ্যক গ্যালাক্সি এস৫-এর ক্যামেরা একেবারেই কাজ করছে না বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। ঠিক কতগুলো গ্যালাক্সি এস৫ স্মার্টফোনে এই যান্ত্রিক ত্রুটি রয়েছে সে ব্যাপারে মুখ না খুললেও মূল কারণ হিসেবে রম জটিলতাকে চিহ্নিত করেছে স্যামসাং।
এই জটিলতার শিকার ক্রেতারা স্যামসাংয়ের কাস্টমার সার্ভিস বা মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করলে গ্যালাক্সি এস৫ স্মার্টফোন পাল্টে দেয়া হবে বলে নিশ্চিত করেছে স্যামসাং।আমার দেশ 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV