Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

প্রেজেন্টেশনের ১৫ মিনিট আগে যে ১০টি কাজ করবেন

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: May 5, 2014 | 6:38 PM

ধরুন আর ১৫ মিনিট পরে আপনি একটি বড় ও গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন। আপনার বক্তব্যের বিষয়বস্তু পরিবর্তন করা এ সময় অসম্ভব। কিন্তু এ সময় প্রস্তুতিমূলক কিছু কাজ করা যায়, যা আপনার প্রেজেন্টেশনকে নিখুঁত করতে সাহায্য করবে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
হঠাৎ করে দাঁড়িয়ে বক্তব্য শুরু করতে গেলে বহু অভিজ্ঞ বক্তাও প্রথমে নার্ভাস হয়ে যান। এটা অনেকের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। এ কারণে বক্তব্য দেওয়ার আগেই কিছু প্রারম্ভিক প্রস্তুতি নিয়ে নিলে তা বেশ উপকার করে।

১. ওয়াশ রুম ব্যবহার করুন
অগ্রাধিকারমূলক বিষয়গুলো আগে করুন। মানসিক চাপের কারণে আপনার স্বাভাবিক সময়ের তুলনায় বেশি টয়লেটে যাওয়ার দরকার হতে পারে। আর প্রেজেন্টেশনের মাঝে টয়লেটে যাওয়ার প্রয়োজন অনুভব করলে তা আপনার জন্য বিব্রতকর হবে। এ কারণে সুযোগের সদ্ব্যবহার করে সময় থাকতেই টয়লেটে যাওয়া উচিত। এ জন্য আগে থেকেই পরিকল্পনা করে রাখুন এবং রেস্টরুম ব্যবহার করুন।

প্রেজেন্টেশনের ১৫ মিনিট আগে যে ১০টি কাজ করবেন

২. মিটিং রুম ও অডিওভিজুয়াল সেটআপ পরীক্ষা করুন
বক্তা হিসেবে আপনার সম্পূর্ণ পরিবেশ সম্বন্ধে ওয়াকিবহাল থাকা উচিত। এর মধ্যে থাকতে পারে শ্রোতাদের বসার ব্যবস্থা ও আসন বিন্যাস সম্বন্ধে ধারণা নেওয়া, প্রেজেন্টেশনের ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি পরীক্ষা করে নেওয়া, মাইক্রোফোন ও লাইটিং ব্যবস্থা দেখে নেওয়া ইত্যাদি। কতখানি দূরত্বে মাইক্রোফোন রাখলে তা ঠিকভাবে কাজ করবে তা আগেই দেখে নিতে হবে। প্রেজেন্টেশন কক্ষে আগে গিয়ে সবকিছু পরীক্ষা করে নেওয়া আপনার প্রেজেন্টেশন নিরবচ্ছিন্ন ও উন্নত করবে।
৩. শুরুর আগেই সবার সঙ্গে পরিচিত হয়ে তাদের অভিনন্দন জানান
নির্দিষ্ট সময়ের আগেই যতটা সম্ভব বেশি মানুষের সঙ্গে হাত মেলান ও পরিচিত হোন। এতে দর্শকদের মাঝে আপনার সম্বন্ধে ভালো ধারণা গড়ে উঠবে।
৪. কয়েকবার বড় করে শ্বাস নিন
উদ্বেগ মানুষের বুক ও গলার পেশিগুলোকে শক্ত করে দেয়। বড় করে শ্বাস নিয়ে এ অবস্থার কিছুটা উপশম করা সম্ভব। ধীরে বড় করে শ্বাস নেওয়াকে হেলাফেলা করা উচিত নয়। এর ফলে আপনার ফুসফুসের মাধ্যমে রক্তে প্রচুর পরিমাণে অক্সিজেন প্রবেশ করবে। এতে আপনার মস্তিষ্ক বেশি অক্সিজেন পাবে।
৫. প্রথম মিনিটের জন্য প্রস্তুতি নিন
প্রেজেন্টেশন শুরুর প্রথম মিনিটে আপনি কী বলবেন, তার প্রস্তুতি নিন। হতে পারে কোনো বড় ব্যক্তির উদ্ধৃতি, ব্যক্তিগত গল্প কিংবা পরিসংখ্যান। মনে মনে কয়েকবার অনুশীলন করে নিন। কীভাবে শুরু করবেন, এ বিষয়টি জানা হয়ে গেলে আপনি সরাসরি দর্শকদের চোখের দিকে তাকাতে পারবেন এবং প্রথম দর্শনকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারবেন।

প্রেজেন্টেশনের ১৫ মিনিট আগে যে ১০টি কাজ করবেন

৬. ইতিবাচক মনোভাবে গুরুত্ব দিন
শরীর ও মনের শক্তির মাঝে লাগাম পরানোর জন্য ইতিবাচক বিষয়গুলো ব্যবহার করে মনের মাঝে নিয়ন্ত্রণ আনতে হবে। ইতিবাচকতার চর্চার মাধ্যমে আপনি মানসিক চাপ কমাতে পারবেন এবং মনকে শান্ত করতে পারবেন।
উদাহরণস্বরূপ- ‘আমি অনেক নার্ভাস ও অপ্রস্তুত। সামনে কী হবে বলতে পারছি না।’ এমন কথা চিন্তা করার আগে ইতিবাচক চিন্তা করতে হবে। যেমন- ‘আমি এ বিষয়ে অনেককিছু জানি। আমি আরও জানতে আগ্রহী।’
৭. হাসি
কথা বলা শুরু করার আগে আপনার মুখের হাসি কিংবা আনন্দময় অনুভূতি থাকলে তা নানাভাবে উপকার করবে। হাসিতে আপনার শরীর শীথিল হবে। শারীরিকভাবে হাসি মস্তিষ্কের নার্ভ ঠাণ্ডা করবে। এ ছাড়া হাসি আপনার আত্মবিশ্বাস প্রকাশ করবে। এতে শ্রোতারাও আপনার বক্তব্য শুনতে আকর্ষণবোধ করবে।

 

প্রেজেন্টেশনের ১৫ মিনিট আগে যে ১০টি কাজ করবেন

৮. সামান্য পানি পান করুন
ঘরের স্বাভাবিক তাপমাত্রার পানি সম্ভব হলে কিছুটা লেবু মিশিয়ে পান করতে পারেন। এতে শুষ্ক মুখের সমস্যা কাটিয়ে ওঠা যাবে। আর গলাও থাকবে পরিষ্কার। এ সময় যতটা সম্ভব ঠাণ্ডা পানি ও খাবার এড়িয়ে চলতে হবে। এ ছাড়া এড়িয়ে চলতে হবে দুগ্ধজাত সামগ্রী ও কার্বনেটেড পানীয়। এ ছাড়া আপনার বক্তব্য দীর্ঘ হলে ছোট এক বোতল পানি হাতের কাছে রাখুন।
৯. হালকা শারীরিক অনুশীলন করুন
প্রেজেন্টেশন শুরুর কয়েক মিনিট আগে সুযোগ পেলে হালকা স্ট্রেচ, হাঁটু বাঁকানো বা সামনে পেছনে একটু হেঁটে নেওয়া যেতে পারে। এতে শরীরের অতিরিক্ত এনার্জি দূর হবে এবং মস্তিষ্কে অক্সিজেন পৌঁছাবে।
১০. পাঁচ মিনিট আগেই দাঁড়িয়ে যান
আপনি যদি একমাত্র বক্তা হন তাহলে পাঁচ মিনিট আগেই দর্শকদের সামনে দাঁড়িয়ে যেতে পারেন। আর আপনি ছাড়াও যদি সেখানে অনেক বক্তা থাকেন, তাহলে আপনার বক্তব্য আসার আগে পেছনের দিকে গিয়ে প্রস্তুতি নিন। বক্তব্য রাখার সময় যদি আপনার দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে পাঁচ মিনিট আগেই তা শুরু করুন। বসে থাকার অবস্থা হয় নড়াচড়াবিহীন ও কর্মবিমুখ। কিন্তু দাঁড়িয়ে থাকলে তা আপনার শরীরকে প্রস্তুত ও উদ্দীপ্ত করে।কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV