Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

এ বছরই ৩০০ কোটি মানুষের নাগালে ইন্টারনেট

অনলাইন ডেস্ক পঠিত: 134 বার

প্রকাশিত: May 6, 2014 | 7:53 AM

ইন্টারনেট সংযোগচলতি বছরের শেষ নাগাদ বিশ্বের প্রায় ৩০০ কোটি মানুষের কাছে পৌঁছে যাবে ইন্টারনেট সুবিধা। তাদের মধ্যে দুই-তৃতীয়াংশ মানুষই উন্নয়নশীল দেশগুলোতে বসবাস করে। এ ছাড়াও এ বছরের শেষ নাগাদ মোবাইল সাবসক্রিপশন পৌঁছাবে প্রায় ৭০০ কোটিতে। জাতিসংঘের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়ন (আইটিইউ) সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে। আজ এক খবরে এ তথ্য জানিয়েছে ভারতের বার্তা সংস্থা পিটিআই।
আইটিইউর তথ্য অনুযায়ী, ২০১৪ সালের শেষ নাগাদ বিশ্বের ৪৪ শতাংশ মানুষের বাড়িতে ইন্টারনেট সংযোগ থাকবে। উন্নয়নশীল দেশগুলোর ৩১ শতাংশ বাড়িতেই ইন্টারনেট সংযোগ পৌঁছাবে।
আইটিইউর তথ্য অনুযায়ী, মোবাইল সাবসক্রিপশনের ক্ষেত্রে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এগিয়ে যাচ্ছে। এ বছরের শেষ নাগাদ এই অঞ্চলে মোবাইল সাবসক্রিপশন দাঁড়াবে ৩৬০ কোটিতে।

আইটিইউয়ের মহাসচিব হামাদান টোরে জানিয়েছেন, সম্প্রতি প্রকাশিত তথ্য-প্রযুক্তি সংক্রান্ত তথ্য এটা আবারও প্রমাণ করে যে আধুনিক তথ্য-সমাজের উন্নয়নে তথ্য ও প্রযুক্তিই হতে পারে মূল চালিকাশক্তি।

বিশ্ব তথ্য-প্রযুক্তিতে দ্রুত এগিয়ে যাচ্ছে বলেই মনে করেন আইটিইউয়ের টেলিকমিউনিকেশন উন্নয়ন ব্যুরোর পরিচালক ব্রাহিমা শানউ। তাঁর মতে, এই সংখ্যা ও পরিসংখ্যানের পেছনে সত্যিকারের মানুষের অনেক কথাই লুকানো রয়েছে। তথ্য-প্রযুক্তির কল্যাণে অনেকেরই জীবনযাত্রা উন্নত হয়েছে। এই তথ্য বিশ্লেষণ করে আমরা উন্নয়নের বিষয়টি পর্যবেক্ষণ করতে পারি, আবার আর্থ-সামজিক উন্নয়নের লক্ষ্য অর্জনে কোথায় কাজ করতে হবে তাও চিহ্নিত করতে পারি।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV