দীর্ঘ আয়ু লাভের গোপন রহস্য!
১১৫ বছর বয়সী বৃদ্ধা হেনড্রিকজ ভন অ্যান্ডেল স্কিপারের দীর্ঘ আয়ুর রহস্য খোঁজার জন্য তাঁর শরীর থেকে রক্ত সংগ্রহ করেছিলেন বিজ্ঞানীরা। সেই রক্ত নিয়ে গবেষণা করেই তাঁরা উদ্ধার করেছেন দীর্ঘ আয়ুর গোপন সূত্র।
গবেষণায় দেখা গেছে আমাদের কোষের বৃদ্ধির ক্ষমতার উপর নির্ভর করছে জীবনের আয়ু! গবেষক জিনম রিসার্চ (Genome Research) জানিয়েছে, মানুষের আয়ু নির্ভর করছে কতবার স্টেম কোষ ভাগ হচ্ছে বা কত দ্রুত তাঁরা মারা যাচ্ছে তার উপর। আন্দাজ করা হচ্ছে যে এই ভদ্রমহিলার ক্ষেত্রে স্টেম কোষ মারা যাবার হার অন্যদের তুলনায় কম ছিল বলেই তিনি দীর্ঘায়ু হয়েছেন।
গবেষক হেন হলস্টেজ মনে করেন, স্টেম সেল হল অমরত্বের চাবিকাটি। তিনি জানিয়েছেন, মানুষ জন্মাবার পর থেকেই যদি স্টেম কোষগুলিকে সঠিকভাবে সংরক্ষণ করা যায়, তাহলে আমরা বেশিদিন বাঁচতে পারি।
আমরা জন্মাই প্রায় বিশ হাজার হেমাটোপোয়েটিক স্টেম সেল নিয়ে, যা আমাদের বোন ম্যারোতে থাকে। সেখান থেকে সৃষ্টি হয় রক্তকণিকা গুলো। সময়ের সাথে মোটামুটি ১৩০০ সেল কর্মক্ষম থাকে রক্ত তৈরির জন্য। তবে কালে কালে তাদের ক্ষমতা হ্রাস পায়। বয়স বাড়ার সাথে সাথে সক্রিয় স্টেম সেলগুলো প্রতিনিয়ত ক্ষয় হয় এবং মারা যায়। এবং একসময় কোষগুলি অকেজো হয়ে পড়ে। অন্যদিকে উৎপন্ন শ্বেত রক্ত কনিকার ক্রোমোজমও খুব ছোটো হয়ে আসতে থাকে। বৃদ্ধা ভদ্রমহিলার রক্ত নিয়ে গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন যে মৃত্যুর কিছু বছর পূর্বে তাঁর দেহে মাত্র দুটি স্টেম সেল সক্রিয় ছিল। বেশিরভাগ শ্বেত কণিকা সেই দুটি সেল হতেই উৎপন্ন হয়েছিল।
গবেষণার জন্য হেনড্রিকজ ভন অ্যান্ডেল স্কিপারকে বেছে নেয়ার কারণ শুধুমাত্র তাঁর বয়স নয়, বরং তাঁর ভালো স্বাস্থ্য। ১৮৯০ সালে জন্মগ্রহন করা এই নারী মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ছিলেন চমৎকার স্বাস্থ্যের অধিকারী এবং একই সাথে নীরোগও বটে। ফলে বিজ্ঞানীদের অনুরোধে ও পরিবারের সহায়তায় মৃত্যুর পূর্বে তিনি তাঁর শরীর দান করে যান বিজ্ঞানের গবেষণায়। ২০০৫ সালে মারা গিয়েছেন এই বৃদ্ধা।বাংলাদেশ প্রতিদিন
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan