Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

অ্যাপে বুদ্ধির খেলা

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: May 9, 2014 | 1:11 AM

প্যাঁচাস স্টুডিওসে বাঁদিক থেকে আসিফ হাসান, মায়াজ এম রহমান ও সাজ্জাদ মজুমদারমো. রাফাত জামিল : জাপানের প্রাচীন একটি গাণিতিক পদ্ধতির নাম ননোগ্রাম৷ এর মাধ্যমে বুদ্ধির চর্চা করা হতো৷ ননোগ্রাম পদ্ধতি অনুযায়ী এই যুগে আপনি কতটা বুদ্ধিদীপ্ত? যাচাই করতে চাইলে খেলতে হবে গ্রিড পাজল৷ ননোগ্রাম পদ্ধতি অনুসরণ করে গাণিতিক প্রক্রিয়ায় মেলাতে হবে এই পাজল৷ আর এটি নিয়েই তৈরি হয়েছে স্মার্টফোনের অ্যাপ গ্রিড পাজল৷ 
গেমটি খেলার জন্য প্রথমে একটি ব্যক্তিগত প্রোফাইল তৈরি করতে হবে, তারপর শুরু৷ পাজলটিতে রয়েছে পাঁচ থেকে সাতটি করে সারি ও কলাম, অর্থাৎ ২৫ থেকে সর্বোচ্চ ৪৯টি ব্লক৷ পর্যায়ক্রমে সর্বোচ্চ ব্লক পর্যন্ত এগিয়ে যাবে খেলা৷ প্রতিটি সারি এবং কলামের ওপরে দেওয়া গাণিতিক নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট চিহ্ন ব্যবহার করে ব্লকগুলো পূরণ করতে হবে৷ 
কোথাও বুঝে উঠতে পারছেন না, একটু সাহায্য চাই৷ রয়েছেন ড. ননো৷ তিনিই আপনাকে গেম খেলার দরকারি পরামর্শ ও নির্দেশনা দেবেন৷ যদি বুঝতে পারেন কোনো একটি ব্লক পূরণে ভুল হয়েছে, সেটি সরিয়ে নিয়ে আবার শুরু করুন৷ একজন গেমার দুভাবে (ক্যারিয়ার এবং কুইক মোড) গেমটি খেলতে পারবেন৷ ক্যারিয়ার মোডে গেমারকে নিজের দক্ষতা অনুযায়ী পরবর্তী ধাপগুলোতে প্রবেশ করতে হবে৷ কুইক মোডে গেমার চারটি ভিন্ন ধারায় গেমটি খেলতে পারবেন৷
এই অ্যাপলিকেশনটি (অ্যাপ) নির্মাণ করেছে ঢাকার প্যাঁচাস গেম স্টুডিওস৷

পেছনের গল্প
প্যাঁচাস গেম স্টুডিওসের কার্যক্রম শুরু হয় ২০১২ সালের ডিসেম্বরে৷ পাঁচজন সদস্য নিয়ে পথচলা শুরু হয় প্রতিষ্ঠানটির৷ বর্তমানে রয়েছে ১৪ তরুণের গোছানো একটি দল৷ দলে প্রোগ্রামিংয়ের কাজ করছেন আটজন, গ্রাফিকসে চারজন, একজন গেম ডিজাইনার ও সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন প্যাঁচাস গেম স্টুডিওসের নির্বাহী প্রধান কর্মকর্তা মায়েজ এম রহমান৷ 
মায়েজ এম রহমান বলেন, ‘আমরা বাংলাদেশ থেকে আন্তর্জাতিক মানের গেম নির্মাণ করতে চাই৷ এখন গেম খেলাটা মানুষের দৈনন্দিন অভ্যাসের মতো হয়ে গেছে৷ শুধু বিশ্বমানের গেম বানালেই হবে না, এটার জন্য প্রয়োজন যুগোপযোগী ব্যবসায়িক কৌশল৷ বাংলাদেশে তথ্যপ্রযুক্তিতে দক্ষ লোকের সংখ্যা অনেক৷ সবার গঠনমূলক অংশগ্রহণের মধ্য দিয়ে এই সম্ভাবনাময় খাতে বহির্বিশ্বে নিজেদের শক্ত অবস্থান তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য৷’ 
প্যঁাচাস স্টুডিওসের প্রকল্প পরিচালক আসিফ হাসান বলেন, ‘বাংলাদেশে একটি উন্নতমানের গেমিং শিল্প তৈরিতে আমরা কতটুকু অবদান রাখতে পারব, সেই চিন্তা থেকে গ্রিড পাজল পরীক্ষামূলক পর্যবেক্ষণ৷’ 
শিল্প পরিচালক সাজ্জাদ মজুমদার জানালেন গেমটা যেকোনো বয়সী মানুষের উপযোগী করে তৈরি করা হয়েছে৷ বললেন ‘এ জন্য আমাদের বিভিন্ন ধরনের গবেষণা করতে হয়েছে৷ মানুষ কী চায়, কীভাবে আরও সহজ করা যায়৷ পাশাপাশি আমরা গ্রিড পাজলকে একটি বিশ্বমানের গেমে পরিণত করার চেষ্টা করেছি৷’ 
গ্রিড পাজল গেমটি গত ১ এপ্রিল থেকে ইন্টারনেটে পাওয়া যাচ্ছে৷ গেমের এই অ্যাপটি আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে৷ খেলা যাবে আইপ্যাড, আইফোন ও অ্যান্ড্রয়েড-চালিত মোবাইল ফোনে৷ এখন পাওয়া যাচ্ছে গেমটির দ্বিতীয় সংস্করণ৷ বিনা মূল্যে গ্রিড পাজল নামানোর ঠিকানা: আইওএস—http://bit.ly/GridPuzzlei এবং অ্যান্ড্রয়েড—http://bit.ly/GridPuzzleA৷প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV