Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

চলতি বছরের শেষে বিশ্বে উষ্ণতা বাড়ার সম্ভাবনা

অনলাইন ডেস্ক পঠিত: 152 বার

প্রকাশিত: May 10, 2014 | 2:37 PM

চলতি বছরের শেষ কয়েক মাসে বিশ্বে উষ্ণতা কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে আরও বাড়তে পারে। যুক্তরাষ্ট্র সরকারের বৈজ্ঞানিক কর্মকর্তারা এ আভাস দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ইন্ডিপেনডেন্ট-এর খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রে শরতে কিংবা শীতের শুরুতে তাপমাত্রা বাড়ার পাঁচটি সুযোগ থাকলে চারটিই কার্যকর হতে পারে।
যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে অবস্থিত কেন্দ্রীয় জলবায়ু পূর্বাভাসকেন্দ্র ফেডারেল ক্লাইমেট প্রেডিকশন সেন্টারের আবহাওয়া বিজ্ঞানী মিশেল এল হিউরেউক্স বলেন, ‘পূর্ব ধারণার চেয়ে এল নিনো (প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের উত্তাপ বৃদ্ধি) আরও ঊর্ধ্বমুখী।’
রিয়েল ক্লাইমেট ডট অরগ নামের একটি ওয়েবসাইটে এক লেখায় হিউরেউক্স বলেন, শরতের শেষ দিকে বা শীতের শুরুতে এল নিনোর সম্ভাবনা ৮০ ভাগ বেশি। এটি না ঘটার সম্ভাবনা ১০-এ ২ ভাগ। তবে এটি ঘটলে এর বিস্তৃতি কেমন হবে, এ এখনই পরিমাপ করা যাচ্ছে না।
১৯৯৭ সালে প্রশান্ত মহাসাগরে এল নিনোর ফলে সমুদ্রপৃষ্ঠে অস্বাভাবিক তাপমাত্রা বাড়ে। সে সময়ে প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাঞ্চলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বেড়ে গিয়েছিল।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV