Wednesday, 28 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

ঘুম আমাদের মস্তিস্কের বিষ দূর করে

অনলাইন ডেস্ক পঠিত: 133 বার

প্রকাশিত: May 10, 2014 | 3:47 PM

গবেষকরা প্রমাণ পেলেন, সারা দিনের হাড়ভাঙ্গা চিন্তার ধকলে জমা হওয়া ময়লা পরিষ্কার করতে আমাদের মস্তিষ্ক ঘুমকে কাজে লাগায়। যুক্তরাষ্ট্রের এই বিজ্ঞানী দল মনে করছে, ঘুমের প্রাথমিক প্রয়োজন ‘আবর্জনা অপসারণ পদ্ধতি’র জন্য।
বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মস্তিষ্কের সেলগুলো ঘুমের মধ্যে সংকুচিত হয়ে নিউরনের মাঝখানে ফাঁকা জায়গা তৈরি করে যেন তরল পদার্থের মাধ্যমে ধুয়ে যেতে পারে। বিজ্ঞানীরা ধারণা করছেন, এভাবে পরিষ্কার না হলে বিষাক্ত প্রোটিন জমে থাকতে পারে। এই জমে থাকা উপাদান মস্তিষ্কের বিকৃতির জন্য ভূমিকা রাখতে পারে।
ঘুম বিজ্ঞানীদের কাছে বড় একটি প্রশ্ন হচ্ছে, শিকারীদের কাছে বিপন্ন হওয়ার ঝুঁকি সত্ত্বেও প্রাণীরা ঘুমে ঢলে পড়ে কেন? মস্তিষ্কের সীমিত এনার্জির কারণে দুটো কাজ এক সঙ্গে করতে পারে না। সজাগ-সতর্ক থাকা এবং পরিচ্ছন্নতা সম্পাদন- এর মধ্যে একটিকে বেছে নিতে হয়।
গবেষক ড. মাইকেন নেডারগার্ড উদাহরণ দিয়ে বলেন, এটা বাড়িতে পার্টি আয়োজনের মত। আপনাকে অতিথীদের সঙ্গ দিতে হবে অথবা বাড়ির পরিচ্ছন্নতায় ব্যস্ত থাকতে হবে। আপনি দুটোই একসঙ্গে করতে পারবেন না।কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ