Wednesday, 28 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

আগস্টেই নতুন আইফোন ৬ !

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: May 11, 2014 | 2:24 PM

এ রকম হতে পারে আইফোন ৬চলতি বছরের আগস্ট মাসে আইফোন ৬ বাজারে আনতে পারে অ্যাপল। বাজার বিশ্লেষকেরা ধারণা করছিলেন, এ বছরের শেষ নাগাদ হয়তো নতুন আইফোনের দেখা মিলতে পারে। তবে সাপ্লাই চেন সূত্রের বরাতে তাইওয়ানের ইকনমিক ডেইলি নিউজ দাবি করেছে, বাজার বিশ্লেষকেদের ধারণা চেয়েও দ্রুত আইফোন বাজারে আনবে অ্যাপল। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
আগস্ট মাস নাগাদ ৪.৭ ইঞ্চি মাপের আইফোন বাজারে আসবে বলে ইকনমিক ডেইলি নিউজ দাবি করলেও কোন দেশের বাজারে প্রথম আসবে সে সংক্রান্ত তথ্য প্রকাশ করেনি। তবে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, এবারে কয়েকটি মডেলের আইফোন ৬ বাজারে আনবে অ্যাপল। যার মধ্যে ৪.৭ ইঞ্চি মাপের মডেলটি আগস্টে এবং ৫.৫ ও ৫.৬ ইঞ্চি মাপের মডেলটি সেপ্টেম্বর মাসে বাজারে আসবে। এ বছরে মোট ৮ কোটি ইউনিট আইফোন তৈরি করবে অ্যাপল।
বাজার বিশ্লেষকেরা দাবি করেছেন, বর্তমানে বাজারে থাকা চার ইঞ্চি মাপের আইফোনের তুলনায় আরও বড় মাপের ডিসপ্লেযুক্ত আইফোন বাজারে আসলে অ্যাপল ভক্তরা খুশি হবেন। এতে স্যামসাংয়ের সঙ্গে অ্যাপলের প্রতিদ্বন্দ্বিতা করতে সুবিধা হবে। প্রসঙ্গত, বর্তমানে স্মার্টফোন বাজারের শীর্ষে রয়েছে স্যামসাং। নতুন আইফোন প্রসঙ্গে অ্যাপল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ