মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করবেন কীভাবে? ৯টি উপায় জেনে নিন
মা আপনার প্রথম ও সবচেয়ে বড় বন্ধু। আপনার জন্ম থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত সবকিছুইতেই রয়েছে তাঁর অবদান। এ কারণে আপনি তাঁকে সব সময় অত্যন্ত ভালোবাসেন। কিন্তু তাঁকে কখনোই তা জানানো হয়নি। মা দিবস কিংবা অন্য কোনো দিবস যাই হোক না কেন, আপনার মাকে ভালোবাসেন, বিষয়টি কীভাবে প্রকাশ করবেন? এ লেখায় দেওয়া ৯টি উপায় জেনে নিন।
১. তাকে আলিঙ্গন করুন
জড়িয়ে ধরার মাঝে লুকানো ভালোবাসার শক্তিকে কখনোই অবমূল্যায়ন করা যাবে না। আপনার মাকে ভালোবাসেন, কথাটা প্রকাশ করার জন্য এ পদ্ধতি কাজে লাগাতে পারেন। সন্তানদের কাছ থেকে ভালোবাসায় সিক্ত আলিঙ্গন মায়ের ভালো লাগবেই।
২. তার জন্য ছোট ছোট নোট লিখুন
আকর্ষণীয় ছোট ছোট মিষ্টি নোট লিখুন আপনার মায়ের জন্য। তবে এগুলোর নিচে অবশ্যই নাম লিখতে ভুলবেন না। অন্যথায় এ নোটগুলো তার ভয়ের কারণ হতে পারে।
৩. গহনা উপহার দিন
মাকে উপহার দিন সুন্দর গহনা। এ জন্য আপনার বড় অঙ্কের বাজেট লাগবে, এমন কোনো কথা নেই। অল্প দামের সুন্দর গহনা দিলেও আপনার মা এতো আনন্দিত হবেন যে আপনি ভাবতেও পারবেন না। এসব গহনার মধ্যে থাকতে পারে চুড়ি, গলার লকেট কিংবা পুরনো আমলের নকশাযুক্ত কোনো গহনা। এ ছাড়াও দিতে পারেন তাঁর পছন্দের কোনো গহনা।
৪. তার ঘর পরিষ্কার করুন
আপনার মা বাড়ির যে ঘরে থাকেন সে ঘর পরিষ্কার করে দিন। এতে কিছু সময় ব্যয় হলেও তা আপনার মায়ের সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। আর এ সময় তার কাপড়সহ নানা ব্যবহার্য জিনিসও গুছিয়ে দিতে ভুলবেন না। এতে আপনার প্রতি তাঁর অবদানের স্বীকৃতি দেওয়া হবে।
৫. বাইরে কোথাও খেতে নিয়ে যান
আপনার মায়ের কোনো প্রিয় রেস্টুরেন্ট বা খাবার থাকতে পারে। সেখানে নিয়ে তাকে পছন্দনীয় খাবার খাওয়ান। এতে তার প্রতি আপনার ভালোবাসা প্রকাশিত হবে।
৬. তাকে নিয়ে যান ‘স্পা’তে
আপনার মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করার অন্যতম উপায় হতে পারে স্পা। তাঁকে একটি স্পাতে নিয়ে যান। সেখানে স্পা করে তাঁর শরীরের উপকার হবে।
৭. বেড়াতে নিয়ে যান
আপনার মায়ের প্রিয় কোনো স্থানে তাকে নিয়ে যান। এটা হতে পারে কোনো সমুদ্র সৈকত, লেক কিংবা পাহাড়। তবে এ ভ্রমণে যেন বেশি সময় না লাগে, সে বিষয়টি খেয়াল রাখুন। না হলে ভ্রমণে তার কষ্ট হতে পারে।
৮. শপিং করুন
আপনি যখন ছোট ছিলেন তখন কি তিনি আপনার জন্য শপিং করেননি? তাহলে এখন আপনার সময় এসেছে সে প্রতিদান দেওয়ার। তাহলে তাঁকে কোনো শপিং সেন্টারে নিয়ে গিয়ে পছন্দের জিনিসগুলো কিনে দিতে কোনো কার্পণ্য করবেন না।
৯. মায়ের পোষা জীবজন্তুর যত্ন নিন
আপনার মা যদি বিড়াল, কুকুর কিংবা কোনো জীবজন্তু পুষে থাকেন তাহলে সেগুলোর যত্ন নিন। এতে তিনি খুশি হবেন।কালের কণ্ঠ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!
