Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বেগম খালেদা জিয়া ব্যর্থ নেত্রী, তার পাশে এখন কেউ নেই – নিউইয়র্কে স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম

অনলাইন ডেস্ক পঠিত: 199 বার

প্রকাশিত: May 12, 2014 | 11:20 AM

ইউএসএ নিউজ অনলাইন.কম : নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার বৈধ সরকার। সারা দুনিয়া এ সরকারকে স্বীকৃতি দিয়েছে। এ সরকার ৫ বছর ক্ষমতায় থাকবে। ২০১৯ সালের আগে নির্বাচন হবে না। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই নির্ধারিত সময়ে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ব্যর্থ হয়েছেন। তার পাশে এখন কেউ নেই। দেশী-বিদেশী সবাই তার থেকে দুরে সরে গেছেন। দল পূনর্গঠন করে বেগম জিয়াকে আন্দোলনে নামার পরামর্শ দেন নাসিম।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন- র‌্যাব বিলুপ্তির দাবির ব্যাপারে মোহাম্মদ নাসিম বলেন, এই বাহিনীর জন্মই দিলেন তিনি। আর এখন বলেন বাতিল করেন। বিএনপি এই বাহিনীর অপব্যবহার করেছিল। আওয়ামী লীগ র‌্যাবকে ভালো কাজে ব্যবহার করেছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে র‌্যাব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে কাজের ক্ষেত্রে ভুল ক্রটি হতে পারে। কেউ অপরাধ করলে শাস্তিও দেওয়া হচ্ছে। গুটি কয়েক খারাপ লোকের জন্য র‌্যাবকে বিলুপ্ত করা যায় না। র‌্যাব বাতিলের ব্যাপারে তার এই দাবি অবান্তর।
নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের ঘটনায় সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, হত্যাকান্ডে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী এ হত্যাকান্ডের সুষ্ঠু বিচারের জন্য নির্দেশ দিয়েছেন। তদন্তের মাধ্যমে এই ঘটনায় প্রকৃত অপরাধীদের সনাক্তকরণের কাজ চলছে। অবশ্যই অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে।
মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ কখনো হত্যা সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না। বরং বিএনপি আমলে কোনো খুন-গুমেরই বিচার হয়নি। তিনি বলেন, বিশ্বজিত্ হত্যা মামলায় ছাত্রলীগ নেতা-কর্মীদের যেমন শাস্তি হয়েছে তেমনি সকল হত্যাকান্ডেরই বিচার হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে কোন হত্যার বিচার করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
স্থানীয় সময় ১১ মে রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ “Sheikh Hasina And Her Role In Shaping The Destiny Of Bangladesh – The Land Of Hope And Dream” –  শীর্ষক সেমিনার ও শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওসার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি আক্তার হোসেন, নাজমুল ইসলাম, সামসুদ্দিন আজাদ ও লুৎফুল করিম, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ, আইরিন পারভিন, আব্দুর রহিম বাদশা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক প্রৌক. মোহাম্মদ আলী সিদ্দিকি, আইন বিষয়ক সম্পাদক শাহ মোঃ বক্তিয়ার, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মনির ইসলাম, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান টুকু, সদস্য শাহানারা রহমান, শামসুল আবেদীন, আজিজুর রহমান সাবু, জহিরুল ইসলাম, আলী হোসেন গজনবী, আতাউল গণি আসাদ, এম আনোয়ার, এম আলম বিপ্লব, হোসেন সোহেল রানা, নিউজার্সী আওয়ামীলীগের সভাপতি আবদুল মালেক চুন্নু ও সাধারন সম্পাদক শামিম আহমেদ, যুগ্ম সম্পাদক বিশ্বজিত দে বাবলু, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সহ সভাপতি রফিকুল ইসলাম, মনির হোসেন, একেএম আলমগীর, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী, ব্রুকলীন আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নজরুল, মোস্তফা কামাল পাশা মানিক, কামাল আহমেদ, শামিউল আলম সুমন, ইকবাল প্রমুখ।
মোহাম্মদ নাসিম বলেন, জিয়া, এরশাদ, বিএনপি-জামায়াত চক্র বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতা হত্যার বিচারের পথ রুদ্ধ করে রেখেছিল। তারা খুনীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে বিভিন্নভাবে পুরস্কৃত করেছিলো। বাংলাদেশে হত্যার রাজনীতি শুরু হয়েছে জিয়াউর রহমানের আমল থেকেই। বিচার বহির্ভূত হত্যাকান্ডের ধারা চালু হয় সেই সময় থেকেই। জিয়াউর রহমান কোন হত্যার বিচার করেননি। বিএনপি-জামায়াত জোটের আমলে (২০০১-২০০৬ সালে) ২১ হাজার আওয়ামী লীগ কর্মী হত্যা করা হয়েছে। আর তারা এখন হত্যা-গুমের রাজনীতির বিরুদ্ধে কথা বলে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট দেশে গণতন্ত্র হত্যা ও সাংবিধানিক ধারাবাহিকতা ক্ষুন্ন করার জন্য ধ্বংসাত্বক রাজনীতি করেছিল। বিজিবি ও পুলিশ সদস্যসহ অগণিত নিরীহ মানুষকে হত্যা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ জঙ্গী ও সাম্প্রদায়িকতা মুক্ত হয়েছে। তার নেতৃত্বেই বাংলাদেশ সন্ত্রাস মুক্ত এবং মধ্য আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে।
সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ আজ দ্রুত উন্নতির দিকে এগিয়ে চলেছে। শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়াবে। আগামী ২০১৯ সালের মধ্যে তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবে।
মোহাম্মদ নাসিম দেশের বিভিন্ন আন্দোলনে প্রবাসী বাংলাদেশীর সহযোগিতার কথা স্মরণ করে বলেন, শেখ হাসিনা সব সময় প্রবাসীদের সমর্থন ও সহযোগিতার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি বলেন, দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করতে প্রবাসীদের আরো সহযোগিতা প্রয়োজন। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রবাসী বাংলাদেশীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
প্রধান বক্তা এইচ এন আশিকুর রহমান বলেন, দেশে আইন শৃঙ্খলা থেকে শুরু করে বিদ্যুত, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য অবকাঠামো সহ সর্বক্ষেত্রে ব্যাপক সফলতা অর্জিত হয়েছে। কিন্তু দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বিএনপি ও ’৭১ এর পরাজিত শক্তি। তারা সুপরিকল্পিতভাবে দেশ ও দেশের অর্থনৈতিক উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা দেশটাকে ধ্বংস করতে, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নস্যাত করতে সুগভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
অনুষ্ঠানে নিউইয়র্ক ছাড়াও নিউজার্সি, মিশিগানসহ আশে পাশের বিভিন্ন স্টেট থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন। অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান হয়।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মঙ্গলবার বোস্টনের ম্যাসাচুসের্টস জেনারেল হাসপাতালে কর্তৃপক্ষের দেয়া নৈশভোজে যোগ দিবেন। তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করবেন। পরে তিনি বোস্টন আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে ভাষন দিবেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV