Wednesday, 28 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করেছেন চেলসি ক্লিনটন

অনলাইন ডেস্ক পঠিত: 91 বার

প্রকাশিত: May 12, 2014 | 11:39 AM

নানা ও নানী হতে চলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তাদের একমাত্র কন্যা চেলসি ক্লিনটন মা হতে চলেছেন। এ জন্য বিল-হিলারির আনন্দ যেন আর ধরছে না। সবেমাত্র অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করেছেন চেলসি। শনিবার সে পর্ব উদযাপন করা হলো। অকস্মাৎ সেখানে গিয়ে হাজির পিতা বিল ও মা হিলারি। সতীর্থদের ভিড়ে তাদের কাছে পেয়ে চেলসি সীমাহীন আনন্দে ভেসে যান। ২০১১ সালে তিনি বিশ্বে সুশাসনের কাঠামো বা গ্লোবাল গভর্নেন্স স্ট্রাকচার বিষয়ে ডক্টরেট ডিগ্রির জন্য কাজ শুরু করেন তিনি। এর বেশির ভাগ করেছেন নিউ ইয়র্ক শহরে বসে। অভিজাত এ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করায় তাকে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয় ডিপ্লোমা। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্বামী মার্ক মেজভিনস্কি। আর সেখানে গিয়ে যোগ দেন পিতা-মাতা। এই একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন চেলসির পিতা বিল ক্লিনটন। চেলসি নিজেই ঘোষণা দিয়েছেন মার্ক ও তিনি এ বছরের কোন এক সময় তাদের প্রথম সন্তানের জনক-জননী হতে চলেছেন। বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন এদিন বিশ্ববিদ্যালয়ে হাজির হওয়ায় সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। তাদের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা সারাক্ষণ তাদের আগলে রাখেন।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ