Wednesday, 28 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

কটিবন্ধ কষে পরলে বিপদ

অনলাইন ডেস্ক পঠিত: 56 বার

প্রকাশিত: May 13, 2014 | 7:35 AM

কোমরে শক্ত করে কটিবন্ধ পরার স্বাস্থ্যগত ঝুঁকির কথা জানিয়েছেন গবেষকেরাকোমরে শক্ত করে কটিবন্ধ (বেল্ট) পরার স্বাস্থ্যগত ঝুঁকি রয়েছে। এতে মেরুদণ্ড ও হাঁটুতে সমস্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন দক্ষিণ কোরিয়ার একদল গবেষক।

ডেইলি মেইলে ১২ মে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ১২ জন স্বাস্থ্যবান পুরুষের ওপর এ বিষয়ে একটি গবেষণা করা হয়েছে। এটি পরিচালনা করেন দক্ষিণ কোরিয়ার ইনজে বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।

গবেষণার ফলাফলের ভিত্তিতে কোমরে শক্ত করে কটিবন্ধ পরার স্বাস্থ্যগত ঝুঁকির কথা জানিয়েছেন ওই গবেষকেরা।
গবেষণায় দেখা গেছে, কোমরে শক্ত করে কটিবন্ধ পরলে পেটের ওপর প্রচণ্ড চাপ পড়ে। এতে পেটের পেশির কার্যকারিতা পরিবর্তিত হয়। এটি মেরুদণ্ডকে শক্ত করে দিতে পারে। ফলে মেরুদণ্ডের নড়াচড়া কষ্টকর হয়ে উঠতে পারে।

এ ছাড়া কোমরে শক্ত করে কটিবন্ধ পরলে শরীরের মাধ্যাকর্ষণ শক্তি প্রভাবিত হয়। মেরুদণ্ডের নিচের অংশ ও নিতম্বের মধ্যকার অস্থি কাঠামোর অবস্থানকেও প্রভাবিত করে। এটি হাঁটুর সংযোগস্থলের ওপর চাপ বাড়ায়।

ইনজে বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলছেন, নারী ও স্থূল ব্যক্তিদের ওপর কোমরে শক্ত করে কটিবন্ধ পরার প্রভাব পরীক্ষা করা প্রয়োজন।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ