ওবামাকে হত্যা পরিকল্পনাকারীর মৃত্যুদণ্ড
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যার পরিকল্পনাকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালতের বিচারক। অবশ্য, জুরিদের দেয়া রায়টিকেই আনুষ্ঠানিক ঘোষণা করেন তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। ২০১১ সালে ওবামাকে হত্যা প্রচেষ্টার অংশ হিসেবে ৪৪ বছর বয়সী জেমস ম্যাকভেই ৭৫ বছর বয়সী মেইবেলে শেইনকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করেছিলেন। গুরুতর সে ঘটনায় ম্যাকভেই দোষী সাব্যস্ত হয়েছেন। তবে তিনি মানসিকভাবে অসুস্থ। শেইনকে হত্যা করে তার গাড়ি ছিনিয়ে নিয়ে ওয়াশিংটন পর্যন্ত চালিয়ে গিয়ে বারাক ওবামাকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন ওই ব্যক্তি। কিন্তু, তাকে উইসকন্সিনের ম্যাডিসন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে শুনানির সময় শেইনের পরিবারের সদস্যরা কোন কথা বলেনি। ম্যাকভেই নিজে ও তার পক্ষের আইনজীবীও কোন মন্তব্য করেননি। বিচারক পিটার লিবারম্যান বলেন, আমার এখানে বেশি কিছু বলার নেই। এটা এমন এক পরিস্থিতি, যেখানে আমার রায়ের তুলনায় জুরিদের রায়ের গুরুত্ব অনেক বেশি। জুরিরা একমত না হলে, সেক্ষেত্রে প্যারোলে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হতো ম্যাকভেইকে।মানবজমিন
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes