Wednesday, 28 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসের শ্রেষ্ঠ নিদর্শন ‘মুজিবনগর’ : মার্কিন রাষ্ট্রদূত মজীনা

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: May 14, 2014 | 8:23 AM

মেহেরপুরের মুজিবনগরে আজ বুধবার মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে নির্মিত ভাস্কর্য পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা। ছবি : তুহিন আরন্যবাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, ‘আমার বহু বছরের স্বপ্ন ছিল মুজিবনগর আসার। সেই মুজিবনগরে এসে আমার পুরোনো স্বপ্ন নতুন করে বাস্তবায়িত হলো। বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসের শ্রেষ্ঠ নিদর্শন মুজিবনগর। কেননা, এখানে বাংলাদেশের প্রথম সরকারের শপথ ও স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ হয়েছিল।’
আজ বুধবার দুপুরে মেহেরপুর জেলার ঐতিহাসিক মুজিবনগর সফরকালে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা এসব কথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেন, মুজিবনগর সরকার এ দেশের নয় মাসের স্বাধীনতাযুদ্ধ পরিচালনা করেছিল। স্বাধীনতাযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসকে মূর্ত করে তুলতে এখানে ভাস্কর্যের মাধ্যমে সবকিছু তুলে ধরা হয়েছে। তাই দেশ ও বিদেশের প্রতিটি পর্যটকের উচিত বাংলাদেশকে জানতে এই মুজিবনগর ঘুরে যাওয়া। তিনি বলেন, মুজিবনগরে না এলে বাংলাদেশে তাঁর অবস্থান অপূর্ণ রয়ে যেত।
মুজিবনগরে গণপূর্ত রেস্ট হাউসে মার্কিন রাষ্ট্রদূতকে গান গেয়ে শোনান বাউলশিল্পীরা।এর আগে বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর পৌঁছে জেলা প্রশাসক মাহমুদ হোসেন, পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামসহ জেলার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন ড্যান মজীনা। পরে সার্কিট হাউসে তাঁকে গার্ড অব অনার দেয় পুলিশের একটি দল। দুপুর ১২টা ১০ মিনিটে মুজিবনগরে গণপূর্ত রেস্ট হাউসে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে বাউলশিল্পীরা তাঁকে গান গেয়ে শোনান।
পরে মুজিবনগর স্মৃতিসৌধ, মুজিবনগর স্বাধীনতা মানচিত্র ও মুক্তিযুদ্ধের বিভিন্ন নিদর্শন স্থান ঘুরে দেখেন ড্যান মজীনা। এ সময় তাঁর সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের তথ্য ও যোগাযোগ বিভাগের প্রধান মেরিনা ইয়াসমিন, কালচারাল অ্যাফেয়ার্স কর্মকর্তা বিলাল ফারুকী, জেলা প্রশাসক মাহমুদ হোসেন, পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুপুর তিনটার দিকে কুষ্টিয়ার উদ্দেশে রওয়ানা হন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ