ক্রেতাদের নাগালে গুগলের চশমা
অবশেষে ক্রেতাদের হাতের নাগালে এসেছে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের তৈরি বিশেষ চশমা ‘গুগল গ্লাস’। এর ফলে যুক্তরাষ্ট্রে আগ্রহী ক্রেতারা গুগল গ্লাসের পরীক্ষামূলক সংস্করণ কিনতে পারবেন। খরচ পড়বে এক হাজার ৫০০ ডলার। এর আগেও নির্বাচিত ক্রেতাদের মধ্যে গুগল গ্লাস বিক্রি করা হয়।
বর্তমানে সব ক্রেতার জন্য গুগল গ্লাস উন্মুক্ত হওয়ার বিষয়টি গুগল তাদের অফিসিয়াল গুগল প্লাস পেজেও জানিয়েছে।
গুগল জানিয়েছে, শুরুতে যত দিন স্টক থাকবে, তত দিন যুক্তরাষ্ট্রের যে কেউ গুগল গ্লাস কিনতে পারবেন। ইন্টারনেটযুক্ত পরিধেয় এ গ্লাসটির সাহায্যে ভিডিও রেকর্ডসহ অন্যান্য প্রযুক্তিগত সুবিধা পাওয়া যাবে। ইতিমধ্যে গ্লাসটিতে যেসব হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহার করা হয়েছে, সেগুলোর চেয়েও আরও উন্নত সুবিধা যুক্ত করার কাজ চলছে বলে জানা গেছে। তবে পরীক্ষামূলক মোট কতটি গুগল গ্লাস বাজারে ছাড়া হয়েছে, এসব বিষয়ে কিছু জানায়নি গুগল। তা ছাড়া প্রাথমিক এ স্টক শেষ হয়ে গেল পরবর্তীকালে আগ্রহী ব্যক্তিরা কোথায় কিংবা কবে গুগল গ্লাস পাবেন সে বিষয়েও কিছু জানা যায়নি৷
নানা সুবিধার গুগল গ্লাসে থাকছে দারুণ সব সুবিধা। নামে গ্লাস হলেও সাধারণ চশমার মতো এতে নেই কোনো নির্দিষ্ট গ্লাস। শুধু চশমার আকৃতি ফ্রেমের ওপর থাকবে একটি পর্দা।
অ্যান্ড্রয়েডচালিত এ গ্লাসে তারবিহীন ইন্টারনেট এবং স্মার্টফোনের সঙ্গে সংযোগ স্থাপন করা যাবে।
এ গ্লাসের সাহায্যে চোখের পলকে ছবি তোলা, অডিও-ভিডিও কল করা, কোথাও ভ্রমণের ক্ষেত্রে পথনির্দেশনা, বন্ধুদের সঙ্গে সব সময় যুক্ত থাকা, প্রয়োজনীয় কাজের রিমাইন্ডার, আবহওয়ার পূর্ভাবাস, আপনার কাছে আসা বার্তা সহজে পাঠ করে শোনানো ইত্যাদি সুবিধা পাওয়া যাবে।প্রথম আলো
—দ্য টেলিগ্রাফ ও ম্যাশএবল অবলম্বনে কাজী আলম
- বঙ্গবীর ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে নিউইয়র্কে ছড়া-কবিতা পাঠ ও আলোচনা
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের খলিলুর রহমান
- উত্তর আমেরিকার ৪১তম ফোবানা চার ভাগে অনুষ্ঠিত: আগামী বছর ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও হিউস্টনে পৃথক সম্মেলন
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন: সেলিম–আলী ও কুনু–ফিরোজ পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা
- নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা: তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর থেকে কার্ডে ফি পরিশোধ বাধ্যতামূলক
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সংশোধিত নির্বাচনী তফসিল
- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর: নাগরিক সংবর্ধনার আয়োজক কন্স্যুলেট!