সংসারে সুখের রহস্য
রান্নাবান্না, ঘরদোর পরিষ্কার করা থেকে শুরু করে গোছানো, বাজার-খরচ, বাগান পরিচর্যা—ঘরের যাবতীয় টুকিটাকি কাজকর্মকে অবহেলা করার সুযোগ নেই৷ স্বামী ও স্ত্রী উভয়কেই এ ধরনের কাজ ভাগাভাগি করে নিতে হবে৷ কারণ, পারস্পরিক সহযোগিতার ওপরই নির্ভর করছে সংসারের সুখ৷ যুক্তরাষ্ট্রের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন৷
নববিবাহিত ২২০ জন নারী-পুরুষের বিশ্বাস, আচরণ ও বৈবাহিক যোগ্যতা নিয়ে একটি জরিপ করেছেন ওই গবেষকেরা৷ তাঁদের মতে, সাংসারিক কাজকর্ম সমানভাবে ভাগাভাগি করে নেওয়া উচিত৷ স্বামী-স্ত্রী যখন বিষয়টি যথাযথভাবে উপলব্ধি করেন, তখনই সংসারের সর্বোচ্চ সুখ নিশ্চিত হয়৷ এ ব্যাপারে দুজনের মতৈক্য না হলে, সুখ দীর্ঘস্থায়ী হয় না৷
ইলিনয় বিশ্ববিদ্যালয়ের মানব উন্নয়ন ও পরিবার অধ্যয়ন বিভাগের অধ্যাপক ব্রায়ান জি ওগলস্কি বলেন, সন্তানের আগমন শুরু হওয়ার পর থেকে ঘরোয়া কাজকর্ম নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ দেখা দিতে থাকে৷ তাই নববিবাহিত নারী-পুরুষকে বাস্তব জীবনে ঘরোয়া কাজকর্মের ব্যাপারে নিজেদের প্রত্যাশা পূরণের জন্য সুচিন্তিত পরিকল্পনা করে নিতে হবে৷ ঘরের ভেতরেও লৈঙ্গিক সাম্যের বিষয়টি গুরুত্ব দিতে হবে৷ বিয়ের প্রথম দুই বছরের মধ্যেই এসব বিষয় চূড়ান্ত করে নেওয়া ভালো৷ এএনআই৷ প্রথম আলো
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature