Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জাতিসংঘের অভ্যন্তরে আন্তর্জাতিক বাজার (মেলা) অনুষ্ঠিত : বাংলাদেশ স্টলে উপচে পড়া ভীড়

অনলাইন ডেস্ক পঠিত: 57 বার

প্রকাশিত: May 20, 2014 | 8:05 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে জাতিসংঘের অভ্যন্তরে আন্তর্জাতিক বাজার (মেলা) অনুষ্ঠিত হয়েছে। ৯৪ দেশ/সং¯হার অংশগ্রহণে এ মেলায় “বাংলাদেশ” নামে একটি স্টল স্থাপন করা হয়। আর বাংলাদেশ স্টলে ছিলো উপচে পড়া ভীড় ।
জাতিসংঘের অভ্যন্তরে রোজ গার্ডেনে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক বাজার (মেলা)’র উদ্বোধন করেন জাতিসংঘ মহাসচিবের স্ত্রী মিসেস বান সুন-টিক। নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সকাল দশটা ত্রিশ মিনিটে মেলা শুরু হয় এবং বিকেল চারটায় শেষ হয়। এতে জাতিসংঘের সদস্য দেশসমূহ অংশগ্রহন করে। উদ্বোধনী অনুষ্ঠানে মেলার সভানেত্রী ও মিসেস বান কি মুন বক্তব্য রাখেন। এতে তিনি বলেন, মেলার মুল লক্ষ্য হচ্ছে সদস্য দেশ সমূহের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরী করা। এমন আয়োজনে অংশগ্রহন করায় তিনি সদস্য দেশ সমূহের প্রতিনিধিদের আন্তরিক ধন্যবাদ জানান এবং সারা বিশ্ব মিলে একবিশ্ব গড়ে তোলার আহবান জানান। বিশ্বে ধনী গরিবের ভেদাভেদ ভূলে পারস্পরিক সহযোগিতার তাগিদ দেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারী জেনারেল মি. জন ইলিসন ও রিবন কাটিং।
মেলায় ‘বাংলাদেশ’ নামে স্টলে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধির স্ত্রীর, বাংলাদেশ মিশনে কর্মরত মহিলা কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাগনের স্ত্রীদের বাসায় হাতের তৈরী খাবার পরিবেশন করা হয়। এমন মুখরোচক খাবারের স্বাদ পেতে বিভিন্ন দেশের ক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায় এবং সকল খাবার বিক্রি হয়ে যায়। প্রায় ৪৬,০০০/- টাকার খাবার বিক্রি হয়। যা জাতিসংঘের দূর্গতদের জন্যে প্রদান করা হয়। তাছাড়া দুর্গতদের জন্য টী-সেটসহ বিভিন্ন দ্রব্য সামগ্রী নিলামে বিক্রির জন্য প্রদান করা হয়। মেলায় অংশগ্রহন করে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড.এ.কে আব্দুল মোমেন বলেন, জাতিসংঘ মহাসচিবের স্ত্রীর আহবানে সাড়া দিয়ে সদস্য দেশসমূহের স্ত্রীদের এ আয়োজন সত্যিই এক মহামিলন। যেখানে সারা বিশ্বের কাছে বাংলাদেশের কৃষ্টি, কালচার ও সম্প্রীতিকে তুলে ধরার সুযোগ তৈরী হয়েছে।
মেলায় অংশগ্রহনকারী দেশ/সংস্থাসমুহ হচ্ছে- আলবেনিয়া, আলজেরিয়া, এঙ্গোলা, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বাহামাস, বাংলাদেশ, বেলজিয়াম, বেনিন, ব্রুনাই দারুসসালাম, বারকিনা ফেসু, ক্যামেরুন, কানাডা, চিলি, চীন, কঙ্গো, কোস্টারিকা, আইভরিকোস্ট, কিউবা, সাইপ্রাস, ডেনমার্ক, মিশর, এস্টোনিয়া, ফিজি, ফিনল্যান্ড, ফ্রান্স, ঘানা, গ্রেট ব্রিটেন, ঘায়ানা, হাঙ্গেরী, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, জ্যামাইকা, জাপান, কাজাগস্তান, কিরিবাটী, কুয়েত, কিরগিজস্তান, লাটভিয়া, লেবানন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাদাগাস্কার, মালয়শিয়া, মালটা, মার্শাল আইল্যান্ড, মাইক্রোনেশিয়া, মনটেনেগ্রো, মোজাম্বিক, মিয়ানমার, নাইরো, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, পালাউ, পাপুয়া নিউগিনি, পেরু, ফিলিপাইন, পোল্যান্ড, পর্তুগাল, কাতার, রিপাবলিক অব মলডুবা, রাশিয়া, সামুয়া, সৌদিআরব, সিংগাপুর, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, সলোমন আইল্যান্ড, দক্ষিন কোরিয়া, স্পেন, সুদান, তানজানিয়া, থাইল্যান্ড, তিমুর লেস্টি, টোঙ্গা, ত্রিনিদাদ এন্ড টোবাগো, তিউনিশিয়া, তুর্কি, তিউভালু, ইউক্রেন, ভানুয়াতু, ভেনিজুয়েলা, ইউরোপিয়ান ইউনিয়ন, এইচ আই এস, ইউ সি টি, ইউ এন এ এম এ, ইউ এন ডি ডাব্লিউ সি, জাতিসংঘ সদর দপ্তর ও ইউ এন ডাব্লিউ জি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV