Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

অনলাইনে কুরআন পড়ার সুযোগ প্রবাসী বাঙালিদের

অনলাইন ডেস্ক পঠিত: 182 বার

প্রকাশিত: May 21, 2014 | 4:55 PM

সাকিল আলম : সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি সারা পৃথিবীর মালিক। আল্লাহ পাক এরশাদ করেন তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারবর্গকে বাঁচাও। অপরদিকে হাদিসে পাকে বর্ণিত আছে, দ্বীনি এলেম হাসিল করা প্রত্যেক নর-নারীর ওপর ফরজ। বাংলাদেশে থেকে দ্বীনের এই মহান খেদমত করে যাচ্ছেন কয়েকজন দ্বীনদার মুসলমান। আমরা চিন্তা ফিকির করছি কিভাবে মুসলমানকে কুরআন ও সুন্নাহর সংস্পর্শে আনা যায়। আমাদের উদ্দেশ্য বর্তমান প্রযুক্তিকে কাজে লাগিয়ে দ্বীন প্রচার করা। আমাদের উদ্দেশ্য নাম যশ বা অর্থ নয় বরং আল্লাহ্ সুবহানাহু ওয়াতা আলাকে সন্তুষ্ট করা। আলহামদুলিল্লাহ, আমাদের এই ডাকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী ভাইবোনেরা সারা দিয়েছেন। আজ অবধি আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, হল্যান্ড, জার্মান, আয়ারল্যান্ড ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের মুসলিম নর-নারী ও ছোট ছোট ছেলেমেয়েদের পবিত্র কুরআন শেখাচ্ছে। পশ্চাত্যের দেশে বাস করেও তারা পবিত্র কুরআনের আলোয় আলোকিত হচ্ছে। জানতে পারছে ইসলামের কি কি আদর্শ।
অনেক ছেলেমেয়েই যাদের আরবি হরফের আক্ষরিক জ্ঞান ছিল না, এখন তারা কায়দা শেষ করে আমপাড়া পড়ছে। সেই সাথে প্রায় প্রত্যেকই ১০/১২টি করে সুরা মুখস্থ করেছে, মাসনুন দোয়াসহ নামাজের জন্য যতোটুকু শিক্ষা প্রয়োজন প্রায় তা শিখেছে।
যারা ইতোমধ্যে কায়দা শেষ করে আমপাড়া পড়ছে তারা হলেনÑ
রাইদা (অস্ট্রেলিয়া), মোসা : তাসকিয়া রিফা (আমেরিকা), মোসা : তাজরিয়ান (কানাডা), মোসা : কনিকা (আয়ারল্যান্ড), মোঃ সুমন (আমেরিকা), মোসা : রুকাইকা (কানাডা), মোঃ রিয়াদ (ইংল্যান্ড), মোসা : এলিন ফাতিহা (আমেরিকা)।
এছাড়া আরোও অনেকের কায়াদা প্রায় শেষ পর্যায় এসছে, কিছু দিনের মধ্যে তারাও আমপাড়ায় চলে আসবে।
বিশেষ দুজনের কথা উল্লেখ না করলেই নয়। যাদের বাবা-মা প্রবাসে থেকেও চাচ্ছেন আমাদের কাছে তাদের বাচ্চাকে কুরআন হেফজ করাবেন।
আলহামদুলিল্লাহ আমাদের হুজুররা তাদের প্রায় এক প্যারা কুরআন শরিফ মুখস্থ করিয়েছেন। তারা হলেনÑমোঃ শেখ জিব্বরান (আমেরিকা) ও মোসা : নাসওয়া (আমেরিকা)।
যুগোপযোগী সিলেবাসের মাধ্যমে www.learnquranbd.com নিয়ে এসেছি, অত্যন্ত সহজ ও নির্ভরযোগ্যভাবে অনলাইনের মাধ্যমে স্বাচ্ছ্যন্দের সাথে ঘরে বসেই সহজে কুরআন শিক্ষার ব্যবস্থা! যে কাউকে, যে কোনো বয়সের ব্যক্তিদের কুরআন শিক্ষা প্রদান করে থাকি। একজন ছাত্রের জন্য একজন শিক্ষকের ব্যবস্থা। যে যে অবস্থায়ই থাকুক না কেন তাকে শুদ্ধ কুরআন শিক্ষার পাশাপাশি দ্বীন দ্বারী নামাজ, দোয়া, হাদিস শিক্ষা ও ছোটদের জন্য রাসুল (সঃ)-এর জীবনী শিক্ষা শেখানো আমাদের দায়িত্ব। তাই যাচাই করে দেখুন এই শিক্ষা ব্যবস্থা।
ওয়েবসাইট www.learnquranbd.com ভিজিট করুন এবং যাচাই করুন এর শিক্ষা ব্যবস্থা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পবিত্র কুরআন পড়ার তৌফিক দান করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV