Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট থেকে প্রধানমন্ত্রীর ছবি চুরি, পরে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

অনলাইন ডেস্ক পঠিত: 192 বার

প্রকাশিত: May 24, 2014 | 3:13 AM

address_screenইউএসএনিউজঅনলাইন.কম :নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট থেকে দিনে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি চুরির ঘটনা ঘটেছে। পরে কনস্যুলেটের বহুতল ভবনের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ছবিটি উদ্ধার করা হয়। স্থানীয় সময় শুক্রবার দুপুরে জুমা’র নামাজের বিরতি চলাকালে এ দু:সাহসিক ঘটনা ঘটে। নিউইয়র্ক কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল মো. শাহেদুল ইসলাম এ ঘটনা মার্কিন পররাষ্ট্র দফতর ও হোমল্যান্ড সিকিউরিটিকে অবহিত করেছেন। মঙ্গলবার থেকে সংশ্লিষ্টরা আনুষ্ঠানিক তদন্ত শুরু করবেন বলে জানা গেছে। পরে অবশ্য কনস্যুলেটে প্রধানমন্ত্রীর নতুন ছবি প্রতিস্থাপন করা হয়েছে।
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট স্থাপিত হওয়ার পর এই প্রথম এধরণের নজিরবিহীন ঘটনা ঘটলো। এ ঘটনায় বাংলাদেশি প্রবাসী এবং কূটনীতিকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, নিউইয়র্কের স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ম্যানহাটনে বাংলাদেশ কনস্যুলেটের একজন স্টাফ প্রথম দেখতে পান অফিসে টাঙানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিটি নেই। সাথে সাথে তিনি ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলামকে বিষয়টি জানান। এ সময় কনসাল জেনারেল শামীম আহসান অফিসের কাজে বাইরে ছিলেন।
সূত্র জানায়, শুক্রবার হওয়ায় দুপুর একটার পর কনস্যুলেট অফিসের কর্মকর্তা-কর্মচারীরা মধ্যহ্ন বিরতিতে জুমার নামাজ পড়তে বাইরে মসজিদে যান। ওই সময় হেড অব চ্যান্সেরি ও কনসাল চৌধুরী সুলতানা পারভিনসহ দুই কর্মকর্তা কনুস্যলেটের ভেতরে অবস্থান করছিলেন। এছাড়া বাইরে অপেক্ষমাণ এলাকায় সেবা নিতে আসা বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি অপেক্ষা করছিলেন। নামাজ শেষে দুপুর আড়াইটার দিকে কনস্যুলেটের স্টাফ আকিব হাসান ফিরে এসে দেখেন অফিসে প্রবেশ মুখে দেয়ালে টাঙানো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও রাষ্ট্রপতি আবদুল হামিদের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিটি নেই। ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম নামাজ শেষে অফিসে ফিরে এলে তাকে ঘটনা জানানো হয়। পরে তিনি কনসাল জেনারেল শামীম আহসানকে ঘটনা অবহিত করেন। এসময় কনসাল জেনারেল ব্রঙ্কসে সোনালী এক্সচেঞ্জের অফিস উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সেখানে ছিলেন।
ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম পরে স্টেট ডিপার্টমেন্টের অধীনে হোম ল্যান্ড সিকিউরিটিকে বিষয়টি জানান। শাহেদুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর ছবি চুরি যাওয়ার পরপর অফিসের ভেতরে ও বাইরে বিভিন্ন স্থানে তারা অনুসন্ধান করতে থাকেন। এক পর্যায়ে কনস্যুলেটের একজন স্টাফ দেখতে পান কনস্যুলেটের বহুতল ভবনের নিচে রাস্তায় প্রধানমন্ত্রীর ছবিটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ছবির ফ্রেমের কাঁচটি সম্পূর্ণ ভেঙে গেছে। তিনি জানান, ছয়তলার বাথরুমের পাশে বাইরে যাওয়ার সিড়ির কাছে জানালা দিয়ে কেউ ছবিটি নিচে ফেলে দিয়েছে বলে তার ধারণা।
অন্য একটি সূত্র জানায়, ছবিটি যেখানে টাঙানো ছিল সেখানকার ফ্লোরে কয়েক খন্ড কাঁচ পড়ে থাকতে দেখা গেছে। এতে প্রধানমন্ত্রীর ছবিটি ভাঙচুরের পর ফেলে দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে হেড অব চ্যান্সেরি ও কনসাল চৌধুরী সুলতানা পারভিন জানান, ঘটনার সময় তিনি ও অন্য একজন কর্মচারি অফিসের ভেতরে নিজ নিজ কক্ষে অবস্থান করছিলেন। তারা এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান। সহকর্মীরা মসজিদ থেকে আসার পর ঘটনাটি জানতে পারেন।
কনস্যুলেট অফিস সূত্র জানায়, ঘটনাটি বিল্ডিং কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে। সোমবার পর্যন্ত সরকারি ছুটি থাকায় মঙ্গলবার ছয়তলার সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে বিষয়টি দেখা হবে বলে বিল্ডিং কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে। হোমল্যন্ড সিকিউরিটিকে জানানোর পর তারাও নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টকে বিষয়টি অবহিত করেছে। হোমল্যান্ড সিকিউরিটি এবং পুলিশও ঘটনা তদন্তে মঙ্গলবার কনস্যুলেট পরিদর্শন করবে বলে জানা গেছে।
এ বিষয়ে কনসাল জেনারেল শামীম আহসান বলেন, দেশ, সরকার কিংবা কনস্যুলেটকে হেয় প্রতিপন্ন করার জন্যই কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ অপকর্মটি করেছে। তিনি বলেন, এ ঘটনায় কারা জড়িত তা তদন্তের ওপর নির্ভর করছে। তবে খুব শিগগিরই ঘটনাটি ধরা পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম ঘটনাটিকে স্যাবোটাজ বলে মন্তব্য করে এর নিন্দা জানিয়েছেন।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে নিউইয়র্কের মিডটাউন ম্যানহাটনের ১৩১ ওয়েস্ট ৩৩ স্ট্রিটের বহুতল ভবনে ছয়তলায় কনস্যুলেট স্থানান্তরিত হয়। নতুন এ অফিসটিতে ভবণ কর্তৃপক্ষ অনুমতি না দেয়ায় ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো যায়নি। তবে বহুতল এই ভবনের করিডোরে ক্যামেরা রয়েছে। অফিসে অত্যধিক লোক আনাগোনার কারণে অফিস নেয়ার এক মাসের মধ্যেই বিল্ডিং কর্তৃপক্ষ বাংলাদেশ কনস্যুলেটকে মৌখিকভাবে ভবনটি ছেড়ে দেয়ার জন্য বলেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV