Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

শিশুদের নিয়ে শপিংয়ে যাবেন? সাতটি উপায়ে তাদের শান্ত রাখুন

অনলাইন ডেস্ক পঠিত: 197 বার

প্রকাশিত: May 24, 2014 | 2:30 PM

অনেক মা তাদের সন্তানকে শপিং সেন্টারে নিয়ে গিয়ে তাদের সামলাতে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন। বাচ্চারা স্বভাবতই তাদের ইচ্ছেমতো চলে। আর এতে বাধে বিপত্তি। এ সমস্যা কাটানোর জন্য কয়েকটি কার্যকর উপায় দেওয়া হলো এ লেখায়।
১. সময় নির্ধারণ করুন বুদ্ধির সঙ্গে
বাচ্চার টয়লেট করার সময় যদি আপনি তাকে শপিংয়ে নিয়ে যান, তাহলে বিপত্তি তো হতেই পারে। এ ছাড়াও রয়েছে বাচ্চার খাওয়া ও ঘুমানোর সময়। এ সময়গুলো বাদ দিয়ে তাকে শপিংয়ে নিয়ে যেতে হবে। খুব ছোট শিশু হলে তাকে শপিংয়ে নেওয়ার আগেই ভালোভাবে খাইয়ে নিন।
২. বাগি বা প্যারাম্বুলেটর ব্যবহার করুন
শিশুদের বাগে রাখতে এ জিনিসটির জুড়ি নেই। শপিং করার সময় তাকে সেখানে শান্তভাবে বসে থাকতে বলুন। অনেক বাচ্চা অবশ্য এতে বসতে চায় না। কিন্তু আপনি যদি তাকে সেখানে বসার বদলে হেঁটে বেড়াতে উৎসাহিত করেন তাহলে তাকে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে দাঁড়াবে।

শিশুদের নিয়ে শপিংয়ে যাবেন? সাতটি উপায়ে তাদের শান্ত রাখুন

৩. খেলনা নিয়ে নিন
আপনার শিশুর মনোযোগ ভিন্নদিকে রাখার জন্য সঙ্গে রাখুন কয়েকটি খেলনা। এতে রাখতে পারেন তার প্রিয় খেলনাগুলো। এগুলোর মধ্যে থাকতে পারে বিভিন্ন প্রাণীর পুতুল বা তার পছন্দের কোনো জিনিস।
৪. মতামত নিন
শপিং সেন্টারে কেনাকাটার সময় তারও মতামত নিন। অনেক সময় দুটি একই মানের জিনিস থেকে আপনাকে পছন্দ করতে হয়। সে ক্ষেত্রে জিনিস দুটি থেকে পছন্দের জিনিস বাছতে তার সাহায্য নিতে পারেন।
৫. খাবার রাখুন সঙ্গে
আপনার সন্তান যদি ক্ষুধার্ত হয় তাহলে বাজারের খাবার দেখে খাওয়ার জন্য বায়না ধরতেই পারে। সামনে থাকা খাবার কেন খাওয়া যাবে না, এ বিষয়টি সে নাও বুঝতে পারে। এটি এড়াতে চাইলে তার জন্য খাবার নিয়ে নিন।

শিশুদের নিয়ে শপিংয়ে যাবেন? সাতটি উপায়ে তাদের শান্ত রাখুন

৬. প্রযুক্তি ব্যবহার করুন
প্রায় সব শিশুই স্মার্টফোন ও ট্যাবলেটের মতো জিনিসগুলো ব্যবহার করতে খুবই পছন্দ করে। এসব জিনিস থেকে তাদের একটু দূরে রাখাই ভালো। তবে শপিংয়ের সময় তাদের শান্ত রাখতে এসব যন্ত্র অনেক মা ব্যবহার করেন।
৭. তাদের সাহায্য নিন
শিশুদের কোনো শপিং সেন্টারে নিয়ে শুধু শুধু ঘোরানোর বদলে তাদের সাহায্য নিতে পারেন। এর মাধ্যমে তাদের উৎসাহও দেওয়া সম্ভব। কোনো একটি জিনিস খুঁজতে তাদের বলতে পারেন। এতে তারা যেমন আপনাকে সাহায্য করতে পারবে তেমন শিখতেও পারবে।কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV