Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাবাজার এভিনিউতে সোনালী এক্সচেঞ্জের নতুন শাখা উদ্বোধন : প্রবাসীদের ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত বিনা ফিতে বাংলাদেশে অর্থ প্রেরণের সুযোগ

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: May 25, 2014 | 1:29 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের বাংলাবাজার (স্টার্লিং) এভিনিউতে সোনালী এক্সচেঞ্জের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। যুক্তরাষ্ট্রে সোনালি এক্সচেঞ্জের দশম শাখা এটি। স্থানীয় সময় শুক্রবার বাদ জুমা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন আনন্দঘন পরিবেশে ফিতা কেটে এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সোনালী ব্যাংকের সাবসিডিয়ারি এই শাখা উদ্বোধনের সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন ঘোষণা দেন, নতুন এই শাখা থেকে প্রবাসীরা ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত বিনা ফিতে বাংলাদেশে অর্থ পেরণ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল শামীম আহসান এবং সোনালী এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা আতাউর রহমানও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত ড. মোমেন বলেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখছেন। বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভে রেকর্ড গড়েছেন প্রবাসীরা। বাংলাদেশ সরকারও প্রবাসীদের কল্যাণে নানা পদক্ষেপ নিয়েছে। তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের ফিরিস্তিও তুলে ধরেন।
বক্তারা বলেন, এ শাখা চালুর মধ্য দিয়ে সোনালী এক্সচেঞ্জের সেবা বাঙালীদের আরো দোরগোড়ায় পৌঁছিয়ে দেয়া হলো। এর ফলে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণের হার আরো অনেক বেড়ে যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম ইয়াহহিয়া।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী এক্সচেঞ্জের কর্পোরেট শাখার ব্যবস্থাপক সাহাদত হোসেন, জ্যাকসন হাইটস শাখার ব্যবস্থাপক রাহুল রায়, নতুন ব্রঙ্কস শাখার ব্যবস্থাপক মজিবুল হক, মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন, বাংলাদেশ সোসাইটির সহসাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন, ডেমোক্রেটিক লীডার আবদুস শহীদ, কৃষিবিদ আবদুস সবুর, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, বাংলাদেশের সহকারী এটর্নী জেনারেল এডভোকেট আবদুর রকিব মন্টু, জালালাবাদ এসাসিয়েশনের সাবেক সহসভাপতি আবদুল বাছির খান প্রমুখ।
উল্লেখ্য, সোনালী এক্সচেঞ্জ যুক্তরাষ্ট্র প্রবাসীদের অর্থ প্রেরণকারী প্রতিষ্ঠান হিসেবে ১৯৯৪ সাল থেকে কাজ করে আসছে। ব্রঙ্কস ছাড়া এর অন্য নয়টি শাখা রয়েছে নিউইয়র্ক সিটির ম্যানহাটান, জ্যাকসন হাইটস, এস্টোরিয়া, জ্যামাইকা, ব্রুকলিন, ওজনপার্ক, নিউ জার্সির প্যাটারসন, জর্জিয়ার আটলান্টা এবং মিশিগানের ডেট্রয়েটে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV