Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বিশ্বজুড়ে ওয়াই-ফাই নেটওয়ার্ক!

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: May 26, 2014 | 2:17 PM

ক্লাউড প্রযুক্তির ওয়াই-ফাই নেটওয়ার্ক নিয়ে কাজ করছে গুগলইন্টারনেট সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে গুগল। ক্লাউড কম্পিউটিং প্রযুক্তির মাধ্যমে ওয়াই-ফাই নেটওয়ার্ক সুবিধা তৈরির পরিকল্পনা নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিগাওম দাবি করেছে, ক্লাউডভিত্তিক ওয়াই-ফাই নেটওয়ার্ক তৈরিতে গুগল সম্প্রতি রুকাস ওয়্যারলেস নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করেছে। ক্ষুদ্র ও মাঝারি কোম্পানিগুলো গুগলের এই নেটওয়ার্ক প্রযুক্তির সুবিধা নিতে পারবে।

গিগাওম দাবি করেছে, গুগল ও রুকাস মিলে ওয়াই-ফাই অবকাঠামো তৈরি করছে, যা ছোট আকারের কোনো স্থাপনা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের এবং ব্যবহারকারীদের ইউনিভার্সাল ওয়াই-ফাই জোন হিসেবে সুবিধা দিতে সক্ষম হবে। এই নেটওয়ার্কের আওতায় এলে ওয়াই-ফাই অ্যাকসেস গুগল ক্লাউড সার্ভিসের মাধ্যমে দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে। ব্যবসায়ীদের এই নেটওয়ার্ক ওয়াই-ফাই ব্যবহারের তথ্য জানাবে। এ ছাড়া গ্রাহকদের আলাদাভাবে ব্যবসার কাজে আলাদা করে বারবার সংযোগ স্থাপন করার প্রয়োজন হবে না। যদি একবার গুগল নেটওয়ার্কের কফি শপে গিয়ে ওয়াই-ফাই সংযোগে ঢোকা যায়, তবে পরবর্তী সময়ে সেই স্মার্টফোনটি গুগল নেটওয়ার্কের অন্য কোনো দোকানে গেলে স্বয়ংক্রিয়ভাবে ওয়াই-ফাই পেয়ে যাবে। এই পদ্ধতি সফল হলে গুগল গ্লোবাল ওয়াই-ফাই নেটওয়ার্ক তৈরি করতে পারে। শুরুতে গুগলের এই ওয়াই-ফাই নেটওয়ার্কের জন্য ব্যান্ডউইথ ব্যবসায়ীকে তা জোগাড় করতে হবে। অবশ্য ভবিষ্যতে গুগল এই নেটওয়ার্ক প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রযুক্তির সঙ্গে একত্র করতে পারে। গুগল বর্তমানে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ওয়াই-ফাই সুবিধা দেওয়ার জন্য বেলুন ও ড্রোন প্রযুক্তি নিয়ে কাজ করছে।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV