Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

গান বাংলা চ্যানেলের সাথে চুক্তি সাক্ষর, টোটাল ক্যাবলের গ্রাহক সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে

অনলাইন ডেস্ক পঠিত: 38 বার

প্রকাশিত: May 26, 2014 | 4:37 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নর্থ আমেরিকার সর্ববৃহৎ বাংলাদেশি টেলিভিশন অপারেটর প্রতিষ্ঠান টোটাল ক্যাবলে যুক্ত হলো বাংলাদেশি টিভি চ্যানেল গান বাংলা। ২৫ মে রোববার উডসাইডে টোটাল ক্যাবলের নতুন অফিসে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সাক্ষরিত হয়। গান বাংলার ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও কৌশিক হোসেন তাপস এবং টোটাল ক্যাবলের সিইও আহমদুল বারভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সাক্ষর করেন। অনুষ্ঠানে জানানো হয়, নর্থ আমেরিকায় টোটাল ক্যাবল ইউএসএ’র গ্রাহক সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে।
টোটাল ক্যাবলের চিফ টেকনোলজি অফিসার হাবিব রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গান বাংলার ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশের স্বনামখ্যাত রূপসজ্জা বিশেষজ্ঞ ফারজানা মুন্নি।
গান বাংলার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কৌশিক হোসেন তাপস বলেন, বাংলাদেশের একমাত্র মিউজিক চ্যানেল হিসেবে গান বাংলাকে উত্তর আমেরিকার দর্শকদের কাছে পৌঁছে দিতে পেরে তিনি আনন্দিত। তিনি বলেন, আমি জেনে গর্ববোধ করছি যে, বাংলাদেশি মালিকানাধীন আইপি টিভি প্রতিষ্ঠান টোটাল ক্যাবল আমেরিকার সর্ববৃহৎ ক্যাবল অপারেটর প্রতিষ্ঠান।
টোটাল ক্যাবলের সিইও আহমদুল বারভূঁইয়া বলেন, বাংলাদেশ সরকারের লাইসেন্সপ্রাপ্ত প্রতিটি টেলিভিশন চ্যানেল যেমন দেশের দর্শকরা দেখতে পারেন, তেমনি বাংলাদেশি প্রতিটি চ্যানেল প্রত্যেক প্রবাসীরও দেখার অধিকার রয়েছে। তিনি জানান, নর্থ আমেরিকায় টেলিভিশন দেখার ক্ষেত্রে টোটাল ক্যাবল প্রবাসী বাংলাদেশিদের প্রথম পছন্দ। টোটাল ক্যাবলের গ্রাহক সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে বলে জানান তিনি।
গান বাংলার ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশের স্বনামখ্যাত রূপসজ্জা বিশেষজ্ঞ ফারজানা মুন্নি বলেন, টোটাল ক্যাবলের গ্রাহকরা এখন থেকে বাংলাদেশের এই জনপ্রিয় মিউজিক চ্যানেলটি নর্থ আমেরিকায় দেখতে পারবেন। তিনি গান বাংলাকে নর্থ আমেরিকার দর্শকদের মাঝে তুলে ধরার জন্য জন্য টোটাল ক্যাবলকে ধন্যবাদ জানান।
টোটাল ক্যাবলের চিফ টেকনোলজি অফিসার হাবিব রহমান বলেন, টিবিএন টোয়ান্টিফোর, টিবিএন মিউজিক, টিবিএন সিনেমা এবং টিবিএন ওয়েদার নামে টোটাল ক্যবালের নিজস্ব চারটি চ্যানেল খুব শিগগিরই আনুষ্ঠানিক সম্প্রচারে আসবে। টিবিএন স্পোর্টস ও টিবিএন ইসলাম নামে আরো দুটি চ্যানেল চালু পরিকল্পনার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে টোটাল ক্যাবল এবং এর নিজস্ব চারটি চ্যানেল সম্পর্কে অভিমত তুলে ধরেন আমন্ত্রিত অতিথিরা।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও প্রথিতযশা লোক সংগীত শিল্পী রথীন্দ্রনাথ রায় বলেন, সম্প্রতি তিনি টোটাল ক্যাবলের গ্রাহক হয়েছেন। এতে আমেরিকা ও বাংলাদেশের সবকটি চ্যানেল ছাড়াও টিবিএন টোয়ান্টিফোর ও টিবিএন মিউজিকসহ টোটাল ক্যাবলের নিজস্ব চ্যানেলগুলো দেখতে পারছেন। তিনি আশা করেন, টিবিএন বাঙালি সংস্কৃতির ঐহিত্য তুলে ধরবে।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অপর সংগীত শিল্পী শহীদ হাসান বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই তিনি টোটাল ক্যাবলের গ্রাহক। দিন দিন টোটাল ক্যাবলের মান বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে টোটাল ক্যাবলের প্রতিটি চ্যানেল ক্রিস্টাল ক্লিয়ার। এজন্য তিনি গ্রাহক হিসেবে টোটাল ক্যাবলকে ধন্যবাদ জানান।
অতিথিদের বিভিন্ন বক্তব্যের প্রেক্ষিতে টোটাল ক্যাবল এবং টিবিএন-এর সিইও আহমদুল বারভূঁইয়া দ্রুততম সময়ের মধ্যে চ্যানেলগুলোর আনুষ্ঠানিক সম্প্রচার শুরুর আশ্বাস দেন। তিনি টিবিএন টোয়ান্টিফোর কার্যালয়কে ‘বাংলাদেশ কালচারাল সেন্টার’ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন। আহমদুল বারভূঁইয়া বলেন, টিবিএন টোয়ান্টিফোর হবে প্রবাসে নতুন ও পুরনো প্রজন্মের মেলবন্ধন এবং বাঙালি সংস্কৃতির চর্চা ও বিনিময় কেন্দ্র।
অনুষ্ঠানে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক, শিল্পী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV