Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

অন্যদের থেকে আপনাকে বিচ্ছিন্ন করে তোলে যে ৯টি বিষয়

অনলাইন ডেস্ক পঠিত: 73 বার

প্রকাশিত: May 26, 2014 | 5:33 PM

আপনি যদি নেতিবাচক চিন্তা বেশি করতে থাকেন তাহলে তা আপনাকে অন্যদের থেকে বিচ্ছিন্ন করে তুলবে। এ লেখায় দেওয়া নয়টি নেতিবাচক চিন্তা যদি আপনার থেকে থাকে তাহলে তা বাদ দিন। এ চিন্তাগুলো আপনাকে আচ্ছন্ন করে রাখলে তা অন্যদের সঙ্গে দূরত্ব তৈরি করবে এবং আপনার স্বাভাবিক জীবনযাপনে সমস্যা তৈরি করবে।
১. অন্যদের সব মতামত বিষয়ে ভয়
আপনি যদি অন্যদের মতামত বিষয়ে সব সময় চিন্তিত থাকেন, অন্যরা কি চিন্তা করছে সে ভয়ে ভীত থাকেন তাহলে তা আপনাকে বাস্তবে অকর্মণ্য করে তুলবে। অন্যদের মতামত কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলেও সেজন্য সব সময় ভয়ে থাকলে তা আপনার কর্মক্ষমতা নষ্ট করবে। এ কারণে আপনার জীবন বিষয়ে অন্যদের মতামত থাকলেও আপনার নিজের মতামতই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্য কাউকে তা নিয়ন্ত্রণ করতে দেবেন না আর এ বিষয়ে ভয় থেকেও দূরে থাকতে হবে।
২. অতিরিক্ত ভয়
বিভিন্ন বিষয় সম্বন্ধে অনেকের অতিরিক্ত ভয় থাকে। এ ভয় থেকে বাস্তবে কোনো অর্জন আসে না আর এ ভয় কোনো প্রয়োজনীয় বিষয়ও নয়। শুধুই সময় নষ্ট করার এমন ভয় থেকে দূরে থাকাই ভালো। ভবিষ্যৎ বিষয়ে পরিকল্পনা থাকা প্রয়োজন কিন্তু যে বিষয়ের ওপর আপনার নিয়ন্ত্রণ নেই সে বিষয়ে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই।
৩. নিজেকে ঘৃণা
প্রত্যেকের জীবনেই কিছু ক্ষেত্র থাকে দুর্বল বা অনুন্নত, যেসব ক্ষেত্রে উন্নতি করা সম্ভব। কিন্তু আপনি যদি অতিরিক্ত সময় ব্যয় করে সেসব বিষয় নিয়ে চিন্তা করেন এবং নিজের ভুলগুলোকে তুলে ধরেন তাহলে তা কোনো ভালো ফল বয়ে আনে না। নিজের দোষ-ত্রুটি ইত্যাদিকে ছাপিয়ে যাওয়ার জন্য নিজেকে ঘৃণা করার কোনো প্রয়োজন নেই। নিজেকে ভালোবাসতে হবে এবং তাহলে অন্যদের ভালোবাসাও পাওয়া যাবে।
৪. নিজের জন্য নয়, অন্যদের জন্য
নিজেকে পরিবর্তন করার মাধ্যমে আপনি যদি অন্য কারো মনমতো হওয়ার চেষ্টা করেন তাহলে তা কোনো ইতিবাচক অবস্থার সৃষ্টি করে না। আপনি যেমন, তেমনই থাকুন কিংবা নিজের প্রয়োজনীয়তার নিরিখে পরিবর্তিত হওয়ার চেষ্টা করুন। কিন্তু অন্য কারো পছন্দ-অপছন্দের ওপর সম্পূর্ণভাবে নির্ভর করার কোনো প্রয়োজন নেই।
৫. সর্বক্ষেত্রে অসন্তুষ্টি
অসন্তুষ্টি সব ক্ষেত্রেই একটি অস্বাভাবিক বিষয়। নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্টি সবার জন্যই প্রয়োজনীয়। সন্তুষ্টি না থাকলে তা অনেক ক্ষেত্রেই  সমস্যার সৃষ্টি করে।
৬. ওছিলা
আপনি নিজের ওজন কমাতে চান কিংবা বাড়াতে চান, স্কুলে যেতে চান কিংবা বিশ্বভ্রমণ করতে চান। কিন্তু এসব বিষয় নিজেই যদি নানা ওছিলায় বাদ দিয়ে দেন তাহলে তা নিজেরই ক্ষতি। কারণ নিজের ওজর-আপত্তিতে আপনি কাজগুলো থেকে বিরত থাকলেন এবং বাস্তবে কোনো অগ্রগতি হলো না। এক্ষেত্রে নিজে যতোটা ওজর-আপত্তি দেখাবেন, ততোই নিজের ক্ষতি করবেন।
৭. অতীতের ভুল
মানুষ মাত্রই ভুল করে। পৃথিবীতে কেউই সম্পূর্ণভাবে নিখুঁত নয় এবং এ ভুল করাও অস্বাভাবিক নয়। এ কারণে নিজের অতীত ভুলকে স্বীকার করে নেওয়াই সবচেয়ে ভালো। এরপর লক্ষ্য রাখার বিষয় হলো, এ ভুল যেন আর না হয়।
৮. সবাই আপনার চেয়ে সহজেই অর্জন করেছে
অন্য কারো অর্জন দেখে মনে হতে পারে যে, তা খুব সহজেই সে অর্জন করেছে। কিন্তু বাস্তবে তার পেছনের কাহিনী হতে পারে অনেক কঠিন, যা প্রকাশিত হয়নি। তাদের তুলনায় আপনার পরিশ্রম ও কষ্ট বেশি বলে মনে করার কোনো কারণ নেই। প্রত্যেকের জীবনেই নানা প্রতিবন্ধকতা আসে। এ প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠে সবাইকেই সামনে এগিয়ে যেতে হয়।
৯. নিজেকে তুলনা করা
অন্যকারো সঙ্গে নিজেকে তুলনা করা একটি যুদ্ধক্ষেত্রে পরাজয়ের মতো বিষয়। অন্য মানুষের যা আছে তা আপনার নেই, আবার আপনার যা আছে তা অন্য মানুষের নেই। এ কারণে সব বিষয়ে অন্য মানুষের সঙ্গে নিজেকে তুলনা করে নিজের অবমাননা করার কোনো প্রয়োজন নেই।কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV