Friday, 5 June 2026 |
শিরোনাম
A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট থেকে প্রধানমন্ত্রীর ছবি চুরি ঘটনার তদন্ত শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 8 বার

প্রকাশিত: May 29, 2014 | 10:20 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি চুরি ঘটনার তদন্ত শুরু হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছবি চুরির ঘটনায় হোমল্যান্ড সিকিউরিটি ও নিউইয়র্ক পুলিশের কর্মকর্তারা সরেজমিন কনস্যুলেট অফিস পরিদর্শন করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর চার কর্মকর্তার কনস্যুলেট অফিস পরিদর্শনের মাধ্যমে শেখ হাসিনার ছবি চুরির ঘটনার প্রাথনিক তদন্ত শুরু হয় বলে জানা গেছে। এই ঘটনায় জড়িত কাউকে এখনো চিহ্নিত করতে পারেনি।
সূত্র জানায়, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টায় হোমল্যান্ড সিকিউরিটি ও নিউইয়র্ক পুলিশের কর্মকর্তারা ম্যানহাটনের ৩৩ স্ট্রিটে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট অফিস পরিদর্শনে আসেন। কর্মকর্তাগণ কনস্যুলেট অফিস পরিদর্শনকালে কনসাল জেনারেল শামীম আহসান, ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম, হেড অব চ্যান্সেরি ও কনসাল চৌধুরী সুলতানা পারভিনসহ কনস্যুলেটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন। এ সময় স্টেট ডিপার্টমেন্টের স্পেশাল এজেন্ট মাইকেল লেগিন ও মেগান মুলারিন, ডিটেক্টিভ ব্রাঞ্চের প্রতিনিধি সিকোনলফি ডেরেক এবং টেরোরিস্ট ইন্সিডেন্ট প্রিভেনটিভ ইউনিটের কর্মকর্তা নেগাই ওং উপস্থিত ছিলেন। তদন্ত কর্মকর্তারা ভবন কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন। তারা ভবনের নিজস্ব ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখতে চান। দুয়েক দিনের মধ্যে বিল্ডিং কর্তৃপক্ষ সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ তদন্তকারী কর্মকর্তাদের হাতে দেবেন বলে জানা গেছে।
কনসাল জেনারেল শামীম আহসান জানান, সরকার কিংবা কনস্যুলেটকে হেয় করার জন্য যারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ২৩ মে শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ম্যানহাটানে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট থেকে দিনে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি চুরির ঘটনা ঘটে। অফিসে টাঙানো প্রধানমন্ত্রীর ছবিটি হঠাৎ উধাও হয়ে যায়। পরে কনস্যুলেটের বহুতল ভবনের নিচ থেকে ভাঙা অবস্থায় ছবিটি পাওয়া যায়। শুক্রবার দুপুরে জুমা’র নামাজের বিরতি চলাকালে এ দু:সাহসিক ঘটনা ঘটে। নিউইয়র্ক কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল মো. শাহেদুল ইসলাম এ বিষয়টি স্টেট ডিপার্টমেন্টসহ হোম ল্যান্ড সিকিউরিটিকে অবহিত করেন। ঘটনাটি বাংলাদেশে প্রধামন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওয়াশিংটনে রাষ্ট্রদূতের কার্যালয়েও জানানো হয়। ঘটনার সময় কনসাল জেনারেল শামীম আহসান অফিসের কাজে বাইরে ছিলেন।
সাপ্তাহিক ছুটি ও মেমোরিয়াল ডে’র সরকারি ছুটি শেষে স্টেট ডিপার্টমেন্টের অধীনে হোমল্যান্ড সিকিউরিটি ও নিউইয়র্ক পুলিশসহ বিভিন্ন সংস্থা মঙ্গলবার ঘটনার তদন্ত শুরু করে।
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট স্থাপিত হওয়ার পর এই প্রথম এধরণের নজিরবিহীন ঘটনা ঘটলো। এ ঘটনায় বাংলাদেশি প্রবাসী এবং কূটনীতিকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বাংলাদেশের কনসুলেট জেনারেলের অফিস থেকে দিনে দুপুরে প্রধানমন্ত্রীর ছবি চুরির ঘটনায় পুরো অফিসের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে নিউইয়র্কের মিডটাউন ম্যানহাটনের ১৩১ ওয়েস্ট ৩৩ স্ট্রিটের বহুতল ভবনে ছয়তলায় কনস্যুলেট স্থানান্তরিত হয়। নতুন এ অফিসটিতে ভবণ কর্তৃপক্ষ অনুমতি না দেয়ায় ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো যায়নি। তবে বহুতল এই ভবনের করিডোরে ক্যামেরা রয়েছে। অফিসে অত্যধিক লোক আনাগোনার কারণে অফিস নেয়ার এক মাসের মধ্যেই বিল্ডিং কর্তৃপক্ষ বাংলাদেশ কনস্যুলেটকে মৌখিকভাবে ভবনটি ছেড়ে দেয়ার জন্য বলেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV