Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ফেইসবুকের সূত্রে নবজাতক উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: May 30, 2014 | 9:34 AM

সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেইসবুকের নানা ইতিবাচক দিকের সঙ্গে সম্পৃক্ত এর নেতিবাচক দিকগুলো। এর চেয়ে বরং বলা ভালো, আমাদের ফেইসবুক ব্যবহারে আসক্তিই নেতিবাচক দিকগুলোর জন্য দায়ী। তাই নিজের ওপর নিয়ন্ত্রণ রেখেই ফেইসবুক ব্যবহার করা উচিত। এবার প্রসঙ্গে ফেরা যাক। ফেইসবুকের সাহায্যে কানাডার কিউবেক প্রদেশের পুলিশ খুঁজে পেলেন নিখোঁজ এক নবজাতক শিশু মেলিসা ম্যাকমেহনকে। শিশুটিকে অপহরণ করা হয়েছিল একটি হাসপাতাল থেকে। শেষ পর্যন্ত ‘ক্লু’ পাওয়া গেলো ফেইসবুকের এক পোস্টে। গাড়ি চালনারত অবস্থায় সন্দেহভাজন ২১ বছরের এক তরুণী ছবি পোস্ট করা হয়। ওই গাড়িতেই একটি নীল কম্বল জড়িয়ে রাখা হয়েছিল নবজাতক মেলিসাকে। অপহরণের পরই এই ছবিটি তোলপাড় তোলে ফেইসবুক ব্যবহারকারীদের মধ্যে। ৪ বন্ধু ফেইসবুকে পোস্টটি দেখে। তাদেরই একজন ওই তরুণীকে চিনতে পারে। ওই তরুণী এক সময় তাদের প্রতিবেশী ছিল। এই সূত্র ধরেই পুলিশ নবজাতককে উদ্ধার করে ও অপহরণকারী তরুণীকে গ্রেপ্তার করে। নার্সের বেশে নবজাতটিকে চুরি করে পালিয়েছিল ওই তরুণী। তার পরিচয় প্রকাশ করা হয়নি। কি কারণে ওই তরুণী নবজাতকটিকে অপহরণ করেছিল, তা এখনও পরিষ্কার নয়। আটকের পর তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানা গেছে। আগামী মঙ্গলবার তাকে আদালতের শুনানিতে উপস্থিত করা হবে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV