Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

জাতিসংঘে গান গাইবে ব্যান্ড লালন

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: May 30, 2014 | 8:14 PM

ব্যান্ড লালনের সদস্যরা l ছবি: প্রথম আলোলালন সাঁইয়ের গানের কথা ও সুর এবার জাতিসংঘের মঞ্চে পৌঁছে দিচ্ছে ব্যান্ড লালন। আগামী ৬ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে একটি বিশেষ কনসার্টের আয়োজন করা হয়েছে। জাতিসংঘ ও সাধারণ পরিষদের সভাপতি এইচ ই জন ডব্লু অ্যাশ এই কনসার্টের আয়োজক। সেখানে বিশ্বের আরও কয়েকজন সংগীতশিল্পীর পাশাপাশি গান পরিবেশন করবে বাংলাদেশের ব্যান্ড লালন।
২০১৫ সালে এই বিশ্বকে আমরা কীভাবে দেখতে চাই, পৃথিবীকে আরও শান্তিপূর্ণ করে তুলতে আমাদের করণীয়—এমনি ভাবনা নিয়ে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। ‘মাই ওয়ার্ল্ড’ প্ল্যাটফর্মের মাধ্যমে ভোট দিয়ে বিশ্বের নেতাদের কাছে নিজেদের চাওয়াটা পৌঁছে দেবে বিশ্ববাসী।
ব্যান্ড লালন ছাড়াও এই কনসার্টে অংশ নেবে ক্যারিবীয় অঞ্চলের ব্যান্ড দল ও শিল্পী। যেমন কাসাভ, ডেভিড রাডার, ম্যাচেল মন্টানো। দক্ষিণ সুদানের র্যাপার এম্মানুয়েল জাল।
ব্যান্ড লালনের দলপ্রধান তিতি জানান, কনসার্টে তারা তিনটি গান করবেন। গান তিনটি হচ্ছে—‘জাত গেল জাত গেল বলে’, ‘গুরুর চরণ’ এবং ‘পাগল ছাড়া দুনিয়া চলে না’। জাতিসংঘে গিয়ে গান গাওয়ার সুযোগ পেয়ে ব্যান্ড লালনের সদস্যরা রীতিমতো রোমাঞ্চিত।
ব্যান্ড লালনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এই সুযোগে লালনের বাণী সবার কাছে পৌঁছে দিতে চান তাঁরা। লালন নিজেও জাত ও দেশের সীমার গণ্ডি মানেননি। সবার ওপরে মানুষকেই তিনি সত্য বলে জেনেছেন।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV