মুটিয়ে যাওয়ার কারণ শোবার ঘরের আলো!
শোবার ঘরে বেশি আলোতে ঘুমানো ওজন বেড়ে যাওয়া ও মুটিয়ে যাওয়ার সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে ধারণা করছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। যেসব নারী শোবার ঘরে বেশি আলোতে ঘুমান, তাঁদের মধ্যে ‘ওবেসিটি’ বা মুটিয়ে যাওয়ার হার বেশি। লন্ডনের ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চের গবেষণার বরাত দিয়ে বিবিসি এ সম্পর্কে জানিয়েছে।
গবেষকেরা প্রায় এক লাখ ১৩ হাজার নারীর কাছ থেকে তাঁদের শোবার ঘরের পরিবেশ সম্পর্কে কয়েকটি নির্দিষ্ট প্রশ্নের উত্তর সংগ্রহ করেন। একই সঙ্গে তাঁদের বয়স, উচ্চতা, ওজনসহ স্বাস্থ্যবিষয়ক আরও তথ্য নেওয়া হয়েছে জরিপে অংশগ্রহণকারী নারীদের কাছ থেকে। ঘুমানোর সময় শোবার ঘরে কতটা আলো থাকে তার মাত্রা নির্ধারণ করা হয়েছে নিচের পরিস্থিতি যাচাই করে—
১. শোবার ঘরের আলোয় বই বা পত্রিকা পড়া যায়।
২. ঘরের এদিক-সেদিক দেখা যায় কিন্তু পড়া যায় না।
৩. নিজের হাত দেখা যায় কিন্তু পুরো ঘর দেখা যায় না।
৪. নিজের হাতও দেখা যায় না বা কেউ চোখ ঢেকে ঘুমান।
আমেরিকান জার্নাল অব এপিডেমিওলজিতে প্রকাশিত এ গবেষণায় ওবেসিটি বা মুটিয়ে যাওয়ার প্রবণতা পরিমাপ করতে বেশ কয়েকটি মানদণ্ডে জরিপে অংশগ্রহণকারীদের তথ্য-উপাত্ত মিলিয়ে দেখা হয়। ‘বডি-ম্যাস-ইনডেক্স’ বা ‘উচ্চতা-ওজন-বয়স’ পদ্ধতি এবং ‘ওয়েস্ট টু হিপ রেশিও’ বা ‘কোমর ও নিতম্বের অনুপাত’ মানদণ্ডও বিবেচনা করা হয়েছে এ জরিপে। এতে দেখা গেছে, উভয় পদ্ধতির পরিমাপেই যে নারীরা শোবার ঘরে বেশি আলোতে ঘুমান, তাঁদের মধ্যে মুটিয়ে যাওয়ার হার বেশি।
লন্ডনের ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চের অধ্যাপক অ্যান্থনি সুয়ার্ডলো বিবিসিকে বলেন, ‘বিপুলসংখ্যক মানুষের ওপর চালানো এই জরিপে রাতের বেলায় বেশি আলোতে থাকার সঙ্গে ওজন বেড়ে যাওয়া ও মুটিয়ে যাওয়ার একটা সম্পর্ক পাওয়া গেছে। তবে শোবার ঘর অন্ধকার করলেই যে আপনার ওজন কমতে শুরু করবে তেমন যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি।’ তিনি আরও বলেন, ‘রাতের বেলায় বেশি আলোতে থাকার সঙ্গে মুটিয়ে যাওয়া বা ওজন বেড়ে যাওয়ার ভিন্ন কোনো ব্যাখ্যাও থাকতে পারে। তবে, বিষয়টি নিয়ে আরও গবেষণা করার ক্ষেত্রে এই ফলাফল যথেষ্টই উত্সাহব্যঞ্জক।’প্রথম আলো
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!