Wednesday, 28 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

সবচেয়ে বড় স্মার্টফোন আনছে স্যামসাং

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: June 2, 2014 | 4:57 PM

প্রদীপ সাহা : দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিকস পণ্য নির্মাতা স্যামসাং এবার নিয়ে আসছে সবচেয়ে বড় স্মার্টফোন, যা গ্যালাক্সি মেগার নতুন সংস্করণ। নতুনভাবে এর নাম দেওয়া হয়েছে গ্যালাক্সি মেগা-২। ফোনটির পর্দার আকৃতি ৭ ইঞ্চি। ধরে নেওয়া যায়, এটি একটি পেনসিলের সমান লম্বা। আগের সংস্করণ থেকে এটি শূন্য দশমিক ৭ ইঞ্চি বড়। যাঁরা স্মার্টফোন এবং ট্যাব দুটোই ব্যবহার করেন, তাঁরা ইচ্ছে করলে শুধু এই ৭ ইঞ্চির গ্যালাক্সি মেগা ব্যবহার করতে পারবেন। ফোনটি স্মার্টফোন এবং ট্যাবলেটের বিকল্প মনে হলেও স্যামসাং থেকে ঘোষণা না দেওয়া পর্যন্ত পরিষ্কারভাবে বলা যাচ্ছে না আসলে এটি কী।
ফোনটির রয়েছে ৭২০ পিক্সেল রেজুলেশনের পর্দা, ১.২ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর (স্ন্যাপড্রাগন ৪০০), ১.৫ গিগাবাইট র্যাম। এ ছাড়া রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা, ৮ গিগাবাইট মেমোরি, যা ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে৷ ফোনটি যুক্তরাষ্ট্র না শুধু এশিয়ায় অবমুক্ত করা হবে, সে ব্যাপারে অনিশ্চয়তা রয়েছে। এর মূল্য সম্পর্কে চূড়ান্তভাবে কিছু জানা যায়নি। উল্লেখ্য, স্যামসাং গ্যালাক্সি মেগার পূর্বের সংস্করণটির মূল্য ছিল ৪৯৯ ডলার।প্রথম আলো —ম্যাশেবল, পকেট নাউ অবলম্বনে 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ