Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

টাইম টিভি স্টুডিওতে শিল্পী বারী সিদ্দিকী’র একক লাইভ অনুষ্ঠান

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: June 2, 2014 | 6:39 PM

সালাহউদ্দিন আহমেদ: নেত্রকোনা জেলার কৃতি সন্তান, দেশের বিখ্যাত বংশী বাদক, জাতীয় পুরষ্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী ওস্তাদ বারী সিদ্দিকী গান শুরু করেন ৮০’র দশকে। তার গানে উঠে এসেছে গ্রাম-বাংলার জীবনধর্মী আর মারফতী সঙ্গীত। যে সঙ্গীত তার শ্রোতাকে নিয়ে যায় ভিন্ন জগতে। সেই জনপ্রিয় শিল্পীর একক লাইভ সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয় সিটির এস্টোরিয়াস্থ টাইম টিভি’র নিজস্ব স্টুডিওতে। গত ৩১ মে শনিবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বাংলাদেশের জনপ্রিয় টিভি উপস্থাপক খন্দকার ইসমাইল। তবলায় ছিলেন প্রবাসের জনপ্রিয় তবলা বাদক খুশবু আলম। অনুষ্ঠানের শুরুতে শিল্পী বারী সিদ্দিকী ও উপস্থাপক খন্দকার ইসমাইলকে মঞ্চে আহ্বান জানান বাংলা পত্রিকার সাংবাদিক বেলাল আহমেদ। এরপর শিল্পী ও উপস্থাপককে পৃথক পৃথকভাবে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান টাইম টিভি’র সিইও এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক আবু তাহের। 

02062014_011_BARI_SIDDIQUEএরপর তিনি উপস্থিত সকল দর্শক-শ্রোতাকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন। কথোপকথনের ফাঁকে ফাঁকে জীবনের নানা কথা তুলে ধরে শিল্পী বারী সিদ্দিকী তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। উপস্থাপক ইসমাইলের সাথে শিল্পীর সাথে কথোপকথনে অংশ নেন দেশের আরেক জনপ্রিয় শিল্পী ফকির শাহাবুদ্দীন। শিল্পী বারী সিদ্দিকী তার গান শুরুর আগে টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং সাংবাদিক বেলাল আহমেদকেও তার কৃতজ্ঞতা জানান।

স্বাগত বক্তব্যে আবু তাহের বলেন, টাইম টেলিভিশন প্রবাসীদের টেলিভিশন। টোটাল ক্যাবলের মাধ্যমে টাইম টিভি সম্প্রচারিত হচ্ছে। টোটাল ক্যাবলের তথ্য মতে তাদের গ্রাহক রয়েছে ২০ হাজার। সেই হিসেবে টাইম টিভির দর্শক-শ্রোতা ৬০ হাজার। অচিরেই টাইম টিভি পুরোপুরি ‘অন এয়ারে’ যাবে উল্লেখ্য এবং অন্যান্য ক্যাবলের মাধ্যমে সম্প্রচারের ফলে আগামী এক বছরের মধ্যে টাইম টিভির দর্শক-শ্রোতা অর্ধ মিলিয়ন হবে এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, শিল্পী বারী সিদ্দিকীর সঙ্গীতের মধ্য দিয়ে টাইম টেলিভিশনে লাইফ সঙ্গীতানুষ্ঠানের যাত্রা শুরু হলো।

ওস্তাদ বারী সিদ্দিকী শুরু করেন ‘পিরিতি আমার……’ গান দিয়ে। এরপর একে একে গেয়ে যান ‘ও রজনী হোইসনা অবসান………..’,‘মনের দু:খ মনে রইল রে…………’,‘আমার গায়ে যত দু:খ সয়………..’,‘আমার মন্দ স্বভাব জেনেও তুমি………..’,‘দিনে রাত্রে হয় না রে মিলন………..’,‘আমি একটি জিন্দা লাশ…………’,‘এই রঙ্গীন দুনিয়া তো আমি গড়ি নাই…………..’,‘মনটা যদি টাকার মতো কর্জ দেয়া যেতোরে……….’,‘তুমি শুধু নিলা বুঝো মন বুঝো না……….’, ‘সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে……..’,‘শোয়া চান পাখী……..’। প্রায় দেড় ঘন্টা স্থায়ী অনুষ্ঠানটি চলাকালে ফোনে একাধিক দর্শক-শ্রোতা উপস্থাপকের মাধ্যমে তাদের পছন্দের গানের জন্য শিল্পী বারী সিদ্দিকীকে অনুরোধও জানান।

অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক, দৈনিক মানব জমিনের উপ সম্পাদক মনির হায়দার, বাংলা নিউজ ২৪ ডটকমের বিশেষ প্রতিনিধি শিহাব উদ্দিন কিসলু, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ, সাপ্তাহিক বাংলা পত্রিকা’র বার্তা সম্পাদক হাবিবুর রহমান, সাংবাদিক মনিজা রহমান, সাংবাদিক আবিদুর রহিম ও সাংবাদিক হাসানুজ্জামান সাকী এবং এটর্নী রবার্ট এইচ ব্রান্ট, সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বাংলাদেশ সোসাইটি ইন্্ক নিউইয়র্কের সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহীম হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক আলহাজ সোলায়মান ভূঁইয়া, হাজী আব্দুর রহমান ও আবু তালেব চৌধুরী চান্দু, ডা. নাহিদ খান, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ নজমুল হাসান কোবাদ, মামুন টিউটেরিয়ালের প্রিন্সিপ্যাল শেখ আল মামুন, আভা’র সভানেত্রী মেহের চৌধুরী, কৃষিবিদ মিজানুর রহমান, বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক মোশাররফ হোসাইন, এডভোকেট তাহেরা স্বপ্না, যুবলীগ নেতা জামাল হোসেন, শাহ জামাল প্রমুখ উপস্থিত ছিলেন। এদের মধ্যে অনেকেই সস্ত্রীক অনুষ্ঠানটি উপভোগ করেন।

অনুষ্ঠান সম্প্রচারে টাইম টিভি’র কলাকুশলীদের মধ্যে সহযোগিতায় ছিলেন মেহরুন্নেছা জোবায়দা মেরী, সৈয়দ ইলিয়াস খসরু, আবু শাহেদ করীম, নাজিম উদ্দিন, মির্জা নূর প্রোপেল ও নিপা রইস। অনুষ্ঠানটি আয়োজনে বিশেষ পৃষ্ঠপোষকতায় ছিলেন ওয়ার্ল্ড এয়ার লিঙ্ক ডট কম, এটর্নী উইটেনস্টেইস, পার্কচেষ্টার ব্রঙ্কস রিয়েলটি, জ্যাকসন হাইটস বাজার এন্ড ফুড কোর্ট, এনওয়াই ইন্স্যুরেন্স ও মামুন টিউটোরিয়াল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV