Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বিএ এক্সপ্রেস ইউএসএ ইন্ক’র যাত্রা শুরু নিউইয়র্কে বাংলাদেশী ব্যাংকের শাখা প্রতিষ্ঠা এখন সময়ের দাবী : রাষ্ট্রদূত ড. মোমেন

অনলাইন ডেস্ক পঠিত: 162 বার

প্রকাশিত: June 2, 2014 | 6:49 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীসহ সরকারী কর্মকান্ডের সুবিধার্থে নিউইয়র্কে পূর্ণ ব্যাংক প্রতিষ্ঠা এখন সময়ের দাবী। যুক্তরাষ্ট্র প্রবাসীরা নিউইয়র্কে পূর্ণ ব্যাংক চায়। তিনি বলেন, যদিও যুক্তরাষ্ট্রে ব্যাংক প্রতিষ্ঠায় কঠিন আইন-কানুন রয়েছে তারপরও দেশের স্বার্থে নিউইয়র্কে ব্যাংক শাখা প্রতিষ্ঠা করা উচিত। কেননা যেসব দেশের ব্যাংক নিউইয়র্কে নেই তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্য ইতোপূর্বে ক্ষতিগ্রস্ত বিভিন্ন দেশের পক্ষ থেকে জাতিসংঘ ভবন নিউইয়র্ক থেকে সরিয়ে নেয়ার দাবীও উঠেছিলো।
নিউইয়র্কে ব্যাংক এশিয়া লিমিটেড, বাংলাদেশের মানি ট্রান্সমিটার প্রতিষ্ঠান বিএ এক্সপ্রেস ইউএসএ ইন্্ক’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেন এ কথা বলেন। 02062014_012_BA_EXPRESSজ্যামাইকার তাজমহল পার্টি সেন্টারে স্থানীয় সময় ১ জুন রোববার দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান, ব্যাংক এশিয়া ও বিএ এক্সপ্রেস ইউএসএ ইন্্ক এবং র‌্যাংগস গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আব্দুর রৌফ চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংক এশিয়া’র প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডাইরেক্টর এবং বিএ এক্সপ্রেস ইউএসএ ইন্্ক’র ডাইরেক্টর মোহাম্মদ মেহমুদ হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংক এশিয়ার অন্যতম ভাইস চেয়ারম্যান ও ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক সচিব নূরুল ইসলাম অনু, ব্যাংক এশিয়ার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাফওয়ান চৌধুরী, নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলীম্যান ডেভিড ওয়েপ্রিন এবং বিএ এক্সপ্রেস ইউএসএ ইন্্ক’র সিইও মিন্টু সাহা। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মতলুবুর রহমান।
অনুষ্ঠানে একজন গ্রাহকের অর্থ দেশে প্রেরণের মাধ্যমে বিএ এক্সপ্রেস ইউএসএ ইন্্ক’র কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ড. মোমেন।
উল্লেখ্য, ইতিমধ্যেই জ্যামাইকা প্রধান অফিস স্থাপন করে ব্রুকলীনে প্রতিষ্ঠানটির আরো একটি শাখা খোলা হয়। লন্ডনেও বিএ এক্সচেঞ্জ কোম্পানী (ইউকে) লিমিটেড নামে এর আরো একটি শাখা রয়েছে।
কনসাল জেনারেল শামীম আহসান বলেন, সোনালী এক্সচেঞ্জ-এর পাশাপাশি আরো অনেক রেমিন্টেস প্রতিষ্ঠান নিউইয়র্কে ব্যবসা শুরু করেছে। সুস্থ্য প্রতিযোগিতার মাধ্যমে ব্যবসা এগিয়ে গেলে সবাই লাভবান হবেন।
আব্দুর রব চৌধুরী বলেন, প্রবাসীরাই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। যুক্তরাষ্ট্র থেকে প্রতিবছর দুই বিলিয়ন ডলার রেমিটেন্স বাংলাদেশে যাচ্ছে। দেশের প্রবৃদ্ধি বাড়ছে। ফলে বাংলাদেশ আার্থিভাবে শক্তিশালী হচ্ছে। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ অচিরেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে। তিনি বলেন, আমার ব্যবসা-বাণিজ্য রেমিটেন্সের মাধ্যমে শুরু বলেই আমি এই ব্যবসাকে শ্রদ্ধা করি।
নূরুল ইসলাম অনু বলেন, অভিজ্ঞতা, দক্ষতা আর সেবার মাধ্যমে আমরা প্রবাসীদের অর্থ নিরাপদে দেশে প্রেরণের দায়িত্ব নিতে চাই।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রবাসের জনপ্রিয় নৃত্য শিল্পী সারিমা আলী শ্যামা নৃত্য এবং শিল্পী শান্তনীল ধর ও নাভিন সঙ্গীত পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপস্থাপক আশরাফুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV