Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ফ্রেন্ড রিকোয়েস্টের সূত্র ধরে…

অনলাইন ডেস্ক পঠিত: 54 বার

প্রকাশিত: June 3, 2014 | 12:10 AM


আর দশটা মানুষের মতো চোর কিংবা ডাকাতের কি সামাজিক জীবন থাকতে নেই? প্রশ্নটার উত্তর হয়তো একেকজনের কাছে একেক রকম হতে পারে। তবে সামাজিক জীবন থাকুক বা না-ই থাকুক, অনলাইনে সামাজিক যোগাযোগ যে থাকা উচিত নয় বা এ ধরনের যোগাযোগে যে অতি কৌতুহলী হওয়া উচিত নয় সেটা এবার হাড়ে হাড়েই টের পাচ্ছে আমেরিকার ওয়াশিংটন অঙ্গরাজ্যের এক ডাকাত। ওয়াশিংটনের পোর্ট অরচার্ডের একটি ফেরি টার্মিনালের কাছে হামলা চালিয়ে এক মহিলার কাছ থেকে তার আইপড ও পার্সসহ আরও কিছু সামগ্রী ছিনিয়ে নিয়ে যায় ২৮ বছর বয়সী ওই ডাকাত। এ সময় আঘাতের ধাক্কা সামলাতে গিয়ে ডাকাতের চেহারা ভালোভাবে লক্ষ্য করতে না পারলেও লোকটি দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তার ঘাড়ের কাছে থাকা একটি ত্রিভূজাকৃতি ট্যাটু বেশ ভালোভাবেই চোখে পড়ে হামলার স্বীকার ঐ মহিলার। বিষয়টি পুলিশকে অবহিতও করেন তিনি। যদিও হাজার হাজার মানুষের ভিড়ে এভাবে কোনো ট্যাটুওয়ালা ব্যক্তিকে খুঁজে পাওয়া যে সহজ হবে না সেটা জানা ছিল পুলিশ সদস্যদেরও। তবে গোল বাধে তখনই যখন ডাকাতি করে যাওয়া ঐ ব্যক্তিই ঘটনার পরদিন ডাকাতির স্বীকার হওয়া মহিলাটিকে ফেসবুকে বন্ধু হবার অনুরোধ পাঠান। বিষয়টাতে প্রথম দিকটায় অতটা গুরুত্ব না দিলেও হঠাত্ করেই তার চোখ আটকে যায় বন্ধু হবার অনুরোধ বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো ব্যক্তিটির ট্যাটুর দিকে। মাত্র একদিন আগে ডাকাতের ঘাড়ে দেখা ট্যাটুর সাথে এই ট্যাটুটির মিলও সহজেই খুঁজে পান তিনি। আর শেষ পর্যন্ত ফেসবুকের এই ফ্রেন্ড রিকোয়েস্টের সূত্র ধরেই তদন্তকারী কর্মকর্তারা গ্রেফতার করেন ঐ ডাকাতকে।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV