জ্যাকসন হাইটসে মামুন’স টিউটরিয়ালের দ্বিতীয় শাখার বর্ণাঢ্য উদ্বোধন
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে জ্যাকসন হাইটসে মামুন’স টিউটরিয়ালের দ্বিতীয় শাখার বর্ণাঢ্য উদ্বোধন হয়েছে। গত ৩০ মে শুক্রবার সন্ধ্যায় উদ্বোধন উপলক্ষ্যে জ্যাকসন হাইটসের ৩৭-২১, ৭২ স্ট্রিটে টক অব দ্য টাউনের দোতলায় টিউটোরিয়াল কার্যালয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরদিন ৩১ মে শনিবার থেকে নুতন এ শাখায় ক্লাস শুরু হয়।
মামুন টিউটোলিযালের সত্বাধিকারী প্রিন্সিপাল শেখ আল মামুনের সভাপতিত্বে এবং টিউটোরিয়ালের নির্বাহী পরিচালক ডা. নাহিদ খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সোনালী এক্সচেঞ্জ এর সিইও আতাউর রহমান, কমিউনিটি লীডার মোহাম্মদ এন মজুমদার, আবদুস শহীদ, সোলায়মান আলী, সাখাওয়াত আলী, জিল্লুর রহমান জিল্লু, ইমরান শাহ রন, এবাদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সমাজকর্মী, অভিভাবকসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মামুন’স টিউটোরিয়াল শুধু বাণিজ্যিক কোচিং সেন্টার নয়, এটি কমিউনিটি এবং নতুন প্রজন্মের এগিয়ে নিয়ে যাওয়ার সিঁড়ি হিসেবেও কাজ করছে। তারা বলেন, ব্রঙ্কসের স্বনামধন্য মামুন’স টিউটোরিয়ালের কার্যক্রম এতদিন শুধু ব্রঙ্কস এলাকায় সীমাবদ্ধ ছিলো। এখন বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসে আরো বৃহত্তর পরিসরে এর কার্যক্রম শুরু হওয়ায় প্রবাসীরা আরো বেশি উপকৃত হবে। মামুন’স টিউটোরিয়াল কমিউনিটিকে এগিয়ে নিতে আরো বেশি অবদান রাখবে বলেও মন্তব্য করেন বক্তারা।
ম্যাথমেটিকসের শিক্ষক শেখ আল মামুন বলেন, ব্রঙ্কস এর পর জ্যাকসন হাইটসে মামুন’স টিউটোরিয়ালের দ্বিতীয় শাখা নিয়ে কমিউনিটির বিশেষ প্রত্যাশা ছিল, তাদের সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে জ্যাকসন হাইটস শাখা খোলার সিদ্ধান্ত নেয়া হয়। আশা করি কমিউনিটির প্রত্যাশার পূরণে মামুন’স টিউটোরিয়াল সক্ষম হবে।
প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল শেখ আল মামুন জানান, মামুন’স টিউটরিয়ালে ছাত্রছাত্রীদের রিজেন্টস, সিটি ওয়াইড টেস্ট, এসএটি, পিএসএটি, রিজেন্টসসহ স্পেশালাইজড স্কুলে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক ক্লাস নেয়া হয়। হোমওয়ার্কে সহায়তাসহ অন্যান্য জরুরি বিষয়ে পড়াশুনার কোর্সও রয়েছে মামুন’স টিউটরিয়ালে। নিজের সরাসরি তত্ত্বাবধানে সিটির বিভিন্ন স্কুলের প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকরা এখানে ছাত্রছাত্রীদের ক্লাস নিচ্ছেন। নতুন শাখায় আকর্ষনীয় ডিসকাউন্টে ছাত্র-ছাত্রী ভর্তি চলছে। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে ৩৪৭-৬৫৭-০৫৩০, ৭১৮-৫০৭-২১১৩, ৯১৭-৫৬১-১০৯০ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!