মন ভাল রাখার কয়েকটি সহজ টিপস
সিফাত লীনা সুলতানা : ঘরে-বাইরে, স্কুল-কলেজে কিংবা কর্মক্ষেত্রে নানান চাপে বা পরিস্থিতিতে আপনার মন হয়ে উঠতে পারে বিষাদময়। কখনও কারণে, কখনও অকারণে। অনেকে এই মন খারাপ লাগার মুহুর্তগুলো ইচ্ছাকৃত ধরে রাখে। কেউ বা পরিত্রান পেতে অস্থির হয়ে উঠে। তবে চাওয়া যেটাই হোক মন ভালো রাখার কোন বিকল্প নেই। মন ভালো রাখতে কয়কেটি টিপস তুলে ধরা হল।
১। রুটিনবিহীন জীবনযাপন যেকোনো মুহূর্তে খুব সহজেই আপনাকে ফেলতে পারে বিস্বাদময় পরিস্থিতিতে বা ভোগাতে পারে বিষন্নতায়। চেষ্টা করুন প্রাত্যহিক জীবনকে একটা রুটিনে নিয়ে আসার।
২। অন্তর্মুখী স্বভাবের যারা তারা কষ্টটা, খারাপ লাগাটা বেশী চেপে রাখেন। যেটুকু সম্ভব জায়গা, পরিবেশ স্থান পরিবর্তন করুন। বন্ধুদের আড্ডায় মিশে যান, এমন পরিবেশে যান যেখানে লোকসমাগম বেশী।
৩। গবেষণা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শারীরিক ব্যায়াম আমাদের মস্তিস্কে এন্ডোরফিন নামক হরমোনের নি:সরণ ঘটায়। এমন নি:সরণে আমাদের মনে ভাললাগার এক ধরণের অনুভূতি সৃষ্টি করে। তাই নিয়মিত ব্যায়াম করলে মস্তিস্কে এই হরমোনের উৎপাদন আপনাকে রাখবে বিষন্নতামুক্ত।
৪। যে কাজেই থাকুন যদি মন খারাপ হয় তবে একটু সময়ের জন্য হাঁটুন আশেপাশে। সুযোগ থাকলে রাস্তায় হেঁটে আসুন। এমন কোন জায়গায় কিছু সময়ের জন্য যান যেখানে পর্যাপ্ত আলো বাতাস আছে।
৫। যদি কাজের বাহিরে অবসর সময়েও আপনার মন খারাপ হয় চেষ্টা করুন নিজেকে কোন কাজে ব্যস্ত রাখার। গান শুনতে পারেন। বিখ্যাত ব্যক্তিদের জীবনী পড়তে পারেন। টিভি দেখতে পারেন। সম্ভব হলে নদীর পাড়ে যেতে পারেন।
৭। ভাবুন আপনি অসহায় নন। সব দু:খ-কষ্ট শুধু আপনারই নয়। আপনার আশেপাশে অনেকেই অনেক সমস্যায় জর্জরিত, সময়মত সব ঠিক হয়ে যাবে।
৮। পানি পান করুন। চোখ-মুখ বেশী করে পানি দিয়ে ধুয়ে পরিস্কার করুন। ভালো বা নতুন পোশাক পরার চেষ্টা করুন। মনের উপর ভাল পরিচ্ছন্ন বা নতুন পোশাকের প্রভাব রয়েছে ব্যাপক। ঝাল কিছু খান। ধর্মীয় দায়দায়িত্ব পালনের চেষ্টা করুন। নতুন কিছু করার চেষ্টা করুন। নিজেকে চেষ্টা করুন অন্যের চেয়ে কিছুটা আলাদাভাবে প্রকাশ করতে। হোক সেটা ক্ষণস্থায়ী বা চিরস্থায়ী। মন ভালো তো সব ভালো। আর তাই হয়তো বলা হয় ‘You might be poor, your shoes might be broken, but your mind is a palace।মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!