নারী শিক্ষার অগ্রগতিতে বাংলাদেশ রোল মডেল হিসাবে কাজ করছে – বান সুন টিক
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ৩ টায় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু অডিটরিয়ামে The United Nations Delegation Women’s Club (UNDWC) ও মিসেস সেলিনা মোমেন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব এর স্ত্রী বান সুন-টিক উপস্থিত থেকে সকলকে অনুপ্রানিত করেন। এসময় তিনি বলেন, সত্যিই বাংলাদেশ আজ অনেকদুর এগিয়ে গিয়েছে। তাদের এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সর্বক্ষেত্রে তাদের সহযোগিতা করার জন্য তিনি সদস্য দেশগুলোর প্রতি আহবান জানান। তিনি বলেন, নারী শিক্ষার অগ্রগতিতে বাংলাদেশ আজ রোল মডেল হিসাবে কাজ করছে।
জাতিসংঘের মহিলাদের এ সংঘটনটির সভাপতি তাকতুলা এর সঞ্চালনায় আলোচনায় অংশ নিয়ে ড.এ কে আব্দুল মোমেন বলেন, জাতিসংঘ মহাসচিব বান কি মুন বিশ্বের সকল সদস্য দেশের জন্য ইন্সপায়ার হিসেবে কাজ করেন। আর মিসেস বান কি মুন নারীদের এ সংঘটনটির ইন্সপায়ার। তাঁর নেতৃত্বে সংঘটনটি বিশ্বে বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে। নারী শিক্ষা ও তাদের কাজের ক্ষেত্র প্রসারে বাংলাদেশ আজ বিশ্বব্যাপী পথ প্রদর্শক। অনুষ্ঠানে সেলিনা মোমেন কর্তৃক বাংলাদেশকে নিয়ে নির্মিত ভিডিও প্রদর্শন করা হয় যা দেখে সদস্য দেশসমূহের প্রতিনিধিরা প্রশংসা করেন। ভিডিওটির মূল থিম ছিল ‘যুদ্ধ নয় শান্তি’।
অনুষ্ঠানে আকর্ষনীয় র্যাফেল ড্র’র আয়োজন করা হয় এবং বিজয়ীদের আকর্ষনীয় পুরস্কার প্রদান করেন সেলিনা মোমেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!