Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ১৩ জুন শুক্রবার থেকে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাংলা উৎসব শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: June 7, 2014 | 3:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ১৩ জুন শুক্রবার থেকে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাংলা উৎসব শুরু হচ্ছে। প্রতিবছর গ্রীষ্মে নিউইয়র্কে উত্তর আমেরিকা তথা বর্হিবিশ্বের সর্ব বৃহৎ বাংলা বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। আগামী ১৩, ১৪ ও ১৫ জুন (শুক্র, শনি ও রবিবার) নিউইয়র্কে বসছে ২৩তম আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা। প্রবাসে বাঙালীর সর্বজনীন এ বাংলা উৎসব ও বইমেলা ১৩ জুন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা, ১৪ জুন সকাল ১১টা থেকে রাত ১১টা এবং ১৫ জুন সকাল ১১টা থেকে রাত ১১টা চলবে।
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত কুইন্সের লং আইল্যান্ড সিটির ৪৮-০১, ৩১ এভিনিউর ব্রায়ান্ট হাইস্কুল মিলনায়তনে বাংলা সাহিত্য-সংস্কৃতি-কৃষ্টি চর্চার অন্যতম পীঠস্থান আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার আসর বসছে। উৎসবের আয়োজন সম্পর্কে জানাতে নিউইয়র্কে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে মুক্তধারা ফাউন্ডেশন। এলমহার্স্টের হুইটনি এভিনিউর বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এবারের আয়োজনের আহ্বায়ক ডা. জিয়াউদ্দিন আহমেদ জানান, আন্তর্জাতিক বাংলা উৎসব প্রস্তুুতি চ’ড়ান্ত পর্যায়ে। এবার বইমেলায় যোগ দিচ্ছেন বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ইউরোপ, কানাডা এবং আমেরিকার বিভিন্ন স্টেট থেকে ব্যাপকসংখ্যক কবি, লেখক, সাহিত্যিক ও শিল্পী। তবে মেলার উদ্বোধক ঔপন্যাসিক লেখক সমরেশ মজুমদার অসুস্থ হয়ে পড়ায় তার আসাটা অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। সমরেশ মজুমদারের কন্যা দোয়েল মজুমদারের পাঠানো ইমেইল বার্তায় জানানো হয়, ১৩ জুন সকালে বইমেলায় পৌছার কথা থাকলেও অসুস্থতার কারণে তাঁর আসা অনিশ্চিত হয়ে পড়েছে। তবে সবকিছু নির্ভর করবে চিকিৎসকের পরামর্শের ওপর। তার বিকল্প হিসাবে দু-একজন খ্যাতনামা কবি ও লেখকদের সঙ্গে যোগাযোগর চেষ্টা চলছে বলেও জানান হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে মুক্তধারার কর্ণধার বিশ্বজিত সাহা জানান, এবারের বইমেলা উপলক্ষে বিভিন্ন লেখকের নতুন ১২টি বই প্রকাশিত হয়েছে, যা মেলায় প্রদর্শিত হবে। এছাড়া মেলায় অংশগ্রহণকারী লেখকদের বইয়ের একটি বিশেষ স্টল থাকছে। আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা উপলক্ষে বিভিন্ন পত্রিকা ক্রোড়পত্র প্রকাশ করবে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আহ্বায়ক ডা. জিয়াউদ্দিন আহমেদ, মুক্তধারার কর্ণধার বিশ্বজিত্ সাহা, সাংবাদিক, লেখক ও প্রাবন্ধিক হাসান ফেরদৌস, সাংবাদিক নিনি ওয়াহেদ এবং সাংস্কৃতিক কর্মী সেমন্তী ওয়াহেদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট ফাহিম রেজা নুর, রানু ফেরদৌস, সাংস্কৃতিক কর্মী ডানা ইসলাম ও শওকত রিপন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের বইমেলা ও বাংলা উৎসবে বাংলাদেশ থেকে কবি মহাদেব সাহা, ফরিদুর রেজা সাগর, মাঈনুস সুলতান, আমিরুল ইসলাম, পাভেল রহমান, হুমায়ূন কবীর ঢালী, মাসুদা ভাট্টি, হোসাইন কবির, রাজীব আহমেদ এবং মনজুরুল আজিম পলাশ আসছেন। কবি দাউদ হায়দার এবং নাজমুন নেসা পিয়ারী আসছেন জার্মান থেকে। পশ্চিমবঙ্গ থেকে কবি কণাবসু মিশ্র যোগ দিচ্ছেন। এছাড়া জনপ্রিয় ছড়াকার লুৎফুর রহমান রিটন এবার বইমেলায় যোগ দিচ্ছেন। আসছেন বইমেলায় এ সময়ের আলোচিত গ্রন্থ ‘নেতা ও পিতার’ লেখক স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের কন্যা শারমিন আহমদসহ উত্তর আমেরিকার ১২টি শহর থেকে শতাধিক কবি, লেখক, সাহিত্যিক, আবৃত্তিকার ও শিল্পী। প্রেসিডেন্ট ওবামার দক্ষিণ এশীয় প্রশান্ত মহাসাগরীয় কমিটির উপদেষ্টা ড. নীনা আহমেদ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। থাকবেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসান। এছাড়া আমেরিকার মূলধারার রাজনৈতিক নেতৃবৃন্দ ও অন্যান্য অতিথিদেরও আসার সম্ভাবনা রয়েছে বলে সাংবদ সম্মেলনে জানানো হয়।
কানাডা এবং আমেরিকার বিভিন্ন স্টেট থেকে অনুষ্ঠানে কবি, লেখক ও সাহিত্যিকদের মধ্য থেকে যোগ দিচ্ছেন অর্ভিন ঘোষ, অর্পি আহমেদ, আবু রায়হান, আদনান সৈয়দ, আহমেদ মুসা, আলোলিকা মুখোপাধ্যায়, আমিনুর রশীদ পিন্টু, আনিস আহমেদ, বদিউজ্জামান খসরু, বদিউজ্জামান নাসিম, বদরুজ্জামান আলমগীর , দর্পণ কবীর, দাউদ হায়দার, ধনঞ্জয় সাহা, ড. নূরন নবী, ড. গুলশান আরা কাজী, মোস্তফা সারোয়ার, ড. হায়দার আলী খান, ড. মাহফুজুর রহমান, ড. হুমায়ূন কবীর, ড. লুনা ঘোষ, ড. দলিলুর রহমান, দেওয়ান শামসুল আরেফীন, ফরিদুর রেজা সাগর, ফেরদৌস সাজেদীন, ফকির ইলিয়াস, ফারুক আজম, ফাহিম রেজা নূর , ফকির সেলিম, ফারুক ফয়সল, হাসান ফেরদৌস, জসিম মল্লিক, জয়ন্ত নাগ, জীবন চৌধুরী, জুনায়েদ আক্তার, মহাদেব সাহা, মঞ্জুর আহমেদ, মুমু আনসারী, এম কে আনাম, মৃণাল চৌধুরী, মোহাম্মদ আতাউর রহমান, মিলি সুলতানা, রুমানা চৌধুরী, রওশন জামিল, রানু ফেরদৌস, সাজেদ কামাল, সেজান মাহমুদ, সালমা বাণী, সুদীপ্ত ভৌমিক, শামস আল মোমেন, শারমিন আহমেদ, সিনহা আবুল মনসুর ও তমিজউদ্দীন লোদী, ফারহানা পলি , আবেদুজ্জামান চৌধুরী , আব্দুর রাজ্জাক, এবিএম সালেহউদ্দীন, খন্দকার জাহাঙ্গীর, খায়রুজ্জামান চৌধুরী, খিজির হায়াত, মনজুরুল হক পাশা, লিয়াকত আলী, জুয়েদ আহমেদ, চারু হক, সহুল আহমেদ, নাসিরুল্লাহ মুহাম্মদ, খান শওকত, মাকসুদা আহমেদ, সাঈদুর রব, সোনিয়া কাদির, লুবনা কাইজার, মামুন জামিল, নূরজাহান কাদের, সেলিম আনোয়ার ও সুলতানা শিরীন সাজি প্রমূখ। এতালিকা ছাড়াও আরো লেখক-সাহিত্যিকের বইমেলায যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে।
সংবদ সম্মেলনে আরো জানানো হয়, এবারের বাংলা উৎসব ও বইমেলায় আমন্ত্রিত শিল্পীদের মধ্যে রয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, দুলাল ভৌমিক, তাজুল ইমাম, পার্থসারথী মুখোপাধ্যায়, রফিকুল ইসলাম, সঞ্চারি ভট্টাচার্য্য, শিখা রউফ, শাহ মাহবুব, রিয়া ভৌমিক, শিরীন চৌধুরী, জাভেদ ইকবাল, ফারহানা শান্তা, শহীদ হাসান, জীবন বিশ্বাস, অসীত চৌধুরী, দেলোয়ার হোসেন, তন্দ্রা, শবনম আবেদীন, সুপ্রিয়া চৌধুরী, কাবেরী দাস, অনিন্দিতা ভৌমিক, বিরশা চট্টোপাধ্যায়, কাশফিয়া বিল্লাহ, সালাহউদ্দীন আহমেদ, রাজিয়া আহমেদ, লিনা হোসেন, মোসাদ্দেক হোসেন, সুমি বেগম, সোহরাব হোসেন ও শান্তা নাগ। অভিনেতা ও অভিনেত্রীদের মধ্যে যোগ দিচ্ছেন জামালউদ্দীন হোসেন, রেখা আহমেদ, গার্গী মুখোপাধ্যায়, গোলাম সারোয়ার হারুণ, সেমন্তী ওয়াহেদ, মোল্লা বাহাউদ্দীন পিয়াল, নীরা বাহাউদ্দীন, আয়েশা দেওয়ান লিপি, পূর্বাশা রুদ্র রায়, মুজিব বিন হক, দীপণ রায়, বসুনিয়া, সুমি, রাহী, জেফরী, কাজল। নৃত্যে রয়েছেন ধৃতি নৃত্যশালা, ঢাকা এবং প্রখ্যাত কোরিয়োগ্রাফার ওয়ার্দা রিহাব, ঢাকা, নন্দিতা দাস ও শ্বেতা গোস্বামী। আবৃত্তি শিল্পীদের মধ্যে যারা অংশগ্রহণ করছেন তারা হলেন, কাজী আরিফ, শরফুজ্জামান মুকুল, আবীর আলমগীর, ক্লারা রোজারিও, মেরী রাশেদীন, শেখর গোমেজ, আতিকুর রহমান, আহমেদ হোসাইন, তাহমিনা জাফর।
তিনদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে আসা শ্রেষ্ঠ শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা। এছাড়া সুনীল গঙ্গোপাধ্যায় স্মরণে থাকছে বিশেষ অনুষ্ঠানমালা।
সংবদ সম্মেলনে আরো জানানো হয়, এবছর আমেরিকার বইমেলা উপলক্ষে বাংলাপ্রকাশ উত্তর আমেরিকা প্রবাসী লেখকদের লেখা নিয়ে ‘স্বনির্বাচিত’ নামে একটি গ্রন্থ প্রকাশ করছে। গ্রন্থটি সম্পাদনার দায়িত্বে রয়েছেন হাসান ফেরদৌস, ইকবাল হাসান ও ফারুক ফয়সল। প্রকাশক মেহেদী হাসান। এছাড়া প্রকাশনা সংস্থা ‘অনন্যা’ থেকেও আমেরিকা প্রবাসী দু’জন কবির কাব্যগ্রন্থ প্রকাশিত হতে যাচ্ছে। ফারুক ফয়সল এর লেখা প্রবন্ধ নিয়ে শিখা প্রকাশনী নিউইয়র্কের বইমেলায় প্রকাশ করছে ‘ফিরে দেখা: মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও অন্যবিধ প্রসঙ্গ’। গ্রন্থটি শিখা প্রকাশনীর স্টলে পাওয়া যাবে। এবছরই প্রথম একুশের বইমেলা এবং কলকাতার বইমেলার পর পৃথিবীর অন্যকোন বাংলা বইমেলা উপলক্ষে নতুন গ্রন্থ প্রকাশনা শুরু হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ