Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

গুগলে হাজির বিশ্বকাপ

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: June 7, 2014 | 3:29 PM

.আর ক’দিন পরই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের সবচেয়ে বড় আসর ‘ফিফা ফুটবল বিশ্বকাপ ২০১৪’। কে জিতবে, কে হারবে—সেই ভাবনা-তর্ক সর্বত্রই৷ আর প্রিয় দলের খেলা দেখার জন্য উন্মুখ হয়ে আছেন ফুটবলভক্তরা। পিছিয়ে নেই প্রযুক্তি-দুনিয়ার সেরা সব প্রযুক্তি-প্রতিষ্ঠানগুলোও। শুধু ফুটবল বিশ্বকাপ সামনে রেখে সহজে সব খবর পাওয়ার সুবিধা চালু করেছে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল। এমনিতেই সব খবর পেতে গুগলের দ্বারস্থ হবেন লাখো ব্যবহারকারী। তবে ব্যবহারকারীদের আরও সহজে বিশ্বকাপের খবর দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে গুগল।
সম্প্রতি গুগলের সামাজিক যোগাযোগের সাইট গুগল প্লাসে এ নিয়ে বিশেষ পোস্ট দিয়েছে গুগল। এতে বলা হয়েছে, #GoogleSearch বিশ্বকাপের সব ম্যাচের সময়সূচি, গ্রুপের সব তথ্যসহ প্রয়োজনীয় সবকিছুই সহজে দেখাবে। ইতিমধ্যে এ সেবা শুরু হয়ে গেছে বলেও পোস্টে উল্লেখ করা হয়। চাইলে গুগলে শুধু World Cup লিখে তথ্য খুঁজলেই চলে আসবে পরবর্তী ম্যাচের খবর, কখন ও কোথায় হবে ইত্যাদি। আবার World Cup Fixture 2014 লিখে সার্চ করলে পুরো খেলার তালিকায়ই চলে আসবে। এ ছাড়া প্রিয় দলের খেলার ফলাফল, দলের সর্বশেষ খবর, গুরুত্বপূর্ণ খেলা—সব খবরই পাওয়া যাবে গুগলে। এ ছাড়া নির্দিষ্ট দলের খেলাগুলো সম্পর্কে বিস্তারিত জানতে গুগলে ওই দলের নাম বনাম বিপক্ষ দলের নাম (যেমন: Brazil v Croatia) লিখে সার্চ করলেও দল দুটির সব খবর, ম্যাচের বিস্তারিত, কোথায় ও কখন হবে, তা সহজে বিশেষ পদ্ধতিতে দুই দেশের পতাকাসহ চলে আসবে চোখের সামনেই। অন্যান্য সুবিধার পাশাপাশি গ্রাহকদের সহজ তথ্যসেবা দিতেই গুগলের এমন উদ্যোগ বলে জানা গেছে। একই পদ্ধতিতে স্মার্টফোনে গুগল সার্চ ব্যবহার করেও একই সুবিধাগুলো পাওয়া যাবে।প্রথম আলোগুগল প্লাস

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV