Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

লাইভ২ওয়েব.টিভির নিউইয়র্ক জার্নাল : নিউইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলায় বাংলাদেশ সরকারকে সরাসরি সম্পৃক্ত হওয়ার আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: June 11, 2014 | 3:25 AM

In “live2web.tv” Studio Guest Bishawjit Saha, Publisher Muktadhara Foundation NY,USA and Nasimun Nahar Nini Journalist and Columnist with “New YorkJournal” Hosted by Journalist Shakhawat H. Salim. Spoke about 23 rd International Bangla Utshob and Book Fair, NEw York,USA.http://www.liv2web.net/the-new-york-journal-11june-2014.html

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলায় বাংলাদেশ সরকারকে সরাসরি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। অনলাইন ভিত্তিক প্রথম বাংলাদেশী অনলাইন টিভি “লাইভ২ওয়েব.টিভি”র টক শো “নিউইয়র্ক জার্নাল” এ আহ্বান জানানো হয়। টক শো’তে বলা হয়, আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলায় সরকার সরাসরি সম্পৃক্ত হওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করা সম্ভব। নিউইয়র্ক সময় গত ১০ জুন মঙ্গলবার অপরাহ্ন সাড়ে ৩ টায় সাপ্তাহিক আজকালের নির্বাহী সম্পাদক এবং ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম এর উপস্থাপনায় সরাসরি সম্প্রচারিত টক শো “নিউইয়র্ক জার্নাল” এ আমন্ত্রিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক প্রবাসী প্রবীন সাংবাদিক নাসিমুন নাহার নিনি এবং নিউইয়র্কের ম্ক্তুধারা ফাউন্ডেশনের কর্ণধার বিশ্বজিত সাহা। অনুষ্ঠানে অথিতিরা আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার বিভিন্ন বিষয় নিয়ে মূল্যবান প্রানবন্ত আলোচনা করেন। এসময় তারা সংশ্লিষ্ট বিষয়ে তাদের নিজস্ব মতামতও ব্যক্ত করেন। অনুষ্ঠানে বই মেলায় এবার প্রথমবারের মতো ১০% মূল্যহ্রাসেরও ঘোষণা দেয়া হয়।
টক শোতে উল্লেখ করা হয়, প্রতিবছর গ্রীষ্মে নিউইয়র্কে উত্তর আমেরিকা তথা বহির্বিশ্বের সর্ব বৃহৎ বাংলা বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। আগামী ১৩, ১৪ ও ১৫ জুন (শুক্র, শনি ও রোববার) নিউইয়র্কে বসছে ২৩তম আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা। প্রবাসে বাঙালীর সর্বজনীন এ বাংলা উৎসব ও বইমেলা ১৩ জুন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা, ১৪ জুন সকাল ১১টা থেকে রাত ১১টা এবং ১৫ জুন সকাল ১১টা থেকে রাত ১১টা চলবে। নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত কুইন্সের লং আইল্যান্ড সিটির ৪৮-০১, ৩১ এভিনিউর ব্রায়ান্ট হাইস্কুল মিলনায়তনে বাংলা সাহিত্য-সংস্কৃতি-কৃষ্টি চর্চার অন্যতম পীঠস্থান আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার এ আসর বসছে। তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাংলা উৎসবের প্রস্তুুতি চ’ড়ান্ত পর্যায়ে। এবার বইমেলায় যোগ দিচ্ছেন বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ইউরোপ, কানাডা এবং আমেরিকার বিভিন্ন স্টেট থেকে ব্যাপকসংখ্যক কবি, লেখক, সাহিত্যিক ও শিল্পী। এবারের মেলা উদ্বোধন করবেন বাংলাদেশের খ্যাতনামা কবি মহাদেব সাহা।
টক শোতে জানান হয়, এবারের বইমেলা উপলক্ষে বিভিন্ন লেখকের নতুন ১২টি বই প্রকাশিত হয়েছে, যা মেলায় প্রদর্শিত হবে। এছাড়া মেলায় অংশগ্রহণকারী লেখকদের বইয়ের একটি বিশেষ স্টল থাকছে।
টক শোতে জানানো হয়, এবারের বইমেলা ও বাংলা উৎসবে বাংলাদেশ থেকে ফরিদুর রেজা সাগর, মাঈনুস সুলতান, আমিরুল ইসলাম, পাভেল রহমান, হুমায়ূন কবীর ঢালী, মাসুদা ভাট্টি, হোসাইন কবির, রাজীব আহমেদ এবং মনজুরুল আজিম পলাশ আসছেন। কবি দাউদ হায়দার এবং নাজমুন নেসা পিয়ারী আসছেন জার্মান থেকে। পশ্চিমবঙ্গ থেকে কবি কণাবসু মিশ্র যোগ দিচ্ছেন। এছাড়া জনপ্রিয় ছড়াকার লুৎফুর রহমান রিটন এবার বইমেলায় যোগ দিচ্ছেন। আসছেন বইমেলায় এ সময়ের আলোচিত গ্রন্থ ‘নেতা ও পিতার’ লেখক স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের কন্যা শারমিন আহমদসহ উত্তর আমেরিকার ১২টি শহর থেকে শতাধিক কবি, লেখক, সাহিত্যিক, আবৃত্তিকার ও শিল্পী। প্রেসিডেন্ট ওবামার দক্ষিণ এশীয় প্রশান্ত মহাসাগরীয় কমিটির উপদেষ্টা ড. নীনা আহমেদ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। উপস্থিত থাকবেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসান। এছাড়া আমেরিকার মূলধারার রাজনৈতিক নেতৃবৃন্দ ও অন্যান্য অতিথিদেরও আসার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ, ভারত ছাড়াও কানাডা এবং আমেরিকার বিভিন্ন স্টেট থেকে অনুষ্ঠানে কবি, লেখক, সাহিত্যিক, শল্পীরা যোগ দিচ্ছেন ।
তিনদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে আসা শ্রেষ্ঠ শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা। এবারের বইমেলা উপলক্ষে বাংলাপ্রকাশ উত্তর আমেরিকা প্রবাসী লেখকদের লেখা নিয়ে ‘স্বনির্বাচিত’ নামে একটি গ্রন্থ প্রকাশ করছে। গ্রন্থটি সম্পাদনার দায়িত্বে রয়েছেন হাসান ফেরদৌস, ইকবাল হাসান ও ফারুক ফয়সল। এছাড়া প্রকাশনা সংস্থা ‘অনন্যা’ থেকেও আমেরিকা প্রবাসী দু’জন কবির কাব্যগ্রন্থ প্রকাশিত হতে যাচ্ছে। ফারুক ফয়সল এর লেখা প্রবন্ধ নিয়ে শিখা প্রকাশনী নিউইয়র্কের বইমেলায় প্রকাশ করছে ‘ফিরে দেখা: মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও অন্যবিধ প্রসঙ্গ’। এবছরই প্রথম একুশের বইমেলা এবং কলকাতার বইমেলার পর পৃথিবীর অন্যকোন বাংলা বইমেলা উপলক্ষে নতুন গ্রন্থ প্রকাশনা শুরু হবে।
“নিউইয়র্ক জার্নাল” অনুষ্ঠানটি প্রযোজনা করেন দেওয়ান বজলু। ক্যামেরায় ছিলেন তানভির আহমেদ সুমন। সমগ্র অনুষ্ঠানটি “লাইভ২ওয়েব টিভি’র ঢাকা ষ্টুডিও থেকে কন্ট্রোল করা হয়। অনুষ্ঠান টি “ইটিভি নিউজ২৪.কম”ও সরাসরি সম্প্রচার করে সারা বিশ্বে।
উল্লেখ্য, নতুন সময় সূচি অনুযায়ী প্রতি মঙ্গলবার অপরাহ্ন আড়াই টায় লাইভ২ওয়েব.টিভি’র নিউইয়র্ক স্টুডিও থেকে সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিম এর উপস্থাপনায় টক্ শো “নিউইয়র্ক জার্নাল” সরাসরি সম্প্রচারিত হচ্ছে। লাইভ দেখতে ভিজিট করুন “লাইভ২ওয়েব.টিভি”। সম্প্রচারিত অনুষ্ঠানগুলো লাইভ২ওয়েব.টিভি এর আর্কাইভ এ সংরক্ষিত থাকে। যেকোনো সময় দেখা যায়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV